Home জাতীয় অপরাধ টাঙ্গাইলে নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মাকে জরিমানা
অপরাধআঞ্চলিকজাতীয়

টাঙ্গাইলে নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মাকে জরিমানা

Share
Share

টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় নকল ওষুধ বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় লাজফার্মা নামের একটি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, পুলিশ এবং ঔষধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা সহযোগিতা করেন।

ভোক্তা অধিদফতর জানায়, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম লাজফার্মায় নকল ওষুধ বিক্রির অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই সেদিন রাতেই প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক বেশ কিছু ওষুধ জব্দ করা হয়।
পরবর্তীতে পরীক্ষাগারে যাচাইয়ে ওষুধগুলো নকল প্রমাণিত হলে ভোক্তা অধিকার আইন অনুসারে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকায় নকল ওষুধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ পাওয়ার পরই অভিযান চালানো হয়েছে, এবং ল্যাব পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। ” জরিমানার পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়,“আমাদের সাপ্লাইকারী প্রতিনিধি প্রতারণা করেছে। ভুলবশত এসব ওষুধ দোকানে এসেছে। এজন্য আমরা জরিমানা পরিশোধ করেছি।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লন্ডনে সাকিবের ৩৯তম জন্মদিন উদযাপন

বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন পালিত হয়েছে সুদূর লন্ডনে। বিসিবি পরিচালক আসিফ আকবরের উপস্থিতিতে কেক কেটে...

জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, জুলাই বিপ্লবের মূল চেতনা এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার থেকে বর্তমান...

Related Articles

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৯

পার্বত্য জেলা রাঙামাটির সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত...

ফোনে কথা বলতে বলতে নদীতে তলিয়ে যান মা, সন্তানকে বের করে দেন জানালা দিয়ে

মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও মা যে সন্তানের পরম আশ্রয়, তার এক জীবন্ত ও...

দৌলতদিয়া ট্র্যাজেডি: নিহতের সংখ্যা বেড়ে ২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে...

মায়ের পর পদ্মায় ভেসে উঠল জাবি ছাত্র রাইয়ান ও ভাগ্নের লাশ

পদ্মার ঢেউয়ে বিলীন হয়ে গেল এক মেধাবী স্বপ্ন। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে...