Home আঞ্চলিক জৈন্তাপুরে অবৈধ কর্মকাণ্ডে জিরো টলারেন্স ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুলের
আঞ্চলিক

জৈন্তাপুরে অবৈধ কর্মকাণ্ডে জিরো টলারেন্স ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুলের

Share
Share


সিলেটের জৈন্তাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কঠোরভাবে আইনশৃঙ্খলা রক্ষায় নির্দেশনা দেন।

সভায় মন্ত্রী জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন। একই সঙ্গে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকট নিরসনের বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বললে তিনি ধাপে ধাপে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন।

বিভিন্ন দপ্তরের সমস্যা ও চাহিদার বিষয়ে তিনি বলেন, জৈন্তাপুরের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করা, চিকিৎসক সংকট নিরসন এবং রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সরবরাহের বিষয়ে দ্রুত অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও সেতুর কাজ শুরু, জৈন্তাপুর পৌরসভা অনুমোদন, উপজেলার পাশের পুকুরে গাইড ওয়াল নির্মাণ, ঘাট ও ওয়াকওয়ে নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, প্রবাসীদের তিন হাজার মেধাবী ছেলে-মেয়েকে প্রতিবছর এসএসসি পর্যায়ে ২৫ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ে ৩৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়ার প্রস্তাব দ্রুত অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ মূলত শ্রমজীবী অধ্যুষিত এলাকা। এসব এলাকার শ্রমিক ও তাদের সন্তানদের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। এ হাসপাতালের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফারুক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরে মন্ত্রী বিভিন্ন ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়াসামগ্রী, দুস্থদের মাঝে ঢেউ টিন ও সেলাই মেশিন এবং শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। এছাড়া জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নতুন উপজেলা পরিষদ ভবন এবং জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তুরস্কে বাংলাদেশি বাবা-ছেলের রহস্যজনক মৃত্যু

তুরস্কে ঘুমন্ত অবস্থায় রহস্যজনকভাবে এক বাংলাদেশি বাবা ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে। একই বাসায় থাকা আরেকজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রাথমিকভাবে...

৪৪টি ব্যক্তিগত চ্যাট প্রকাশ করে তিথির হুঁশিয়ারি—‘সাধু সাজবেন না, সবার আমলনামা আছে’

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার রহস্যজনক মৃত্যুকে ঘিরে দেশের শোবিজ অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার সেই বিতর্কে মুখ...

Related Articles

ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থসহায়তা

সিলেট নগরীর ভাতালিয়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে আর্থিক সহায়তা...

এনসিপি ও পুলিশের ছত্রছায়ায় বিএনপি নেতাকে হয়রানি ও বাড়ি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার | সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপি নেতা লোকমান হোসেন...

ব্রিজের নিচ থেকে নিখোঁজ যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার, পরে মৃত্যু

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট প্রতিনিধি | সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ব্রিজের নিচ...

বালাগঞ্জে আয়োজিত হলো ইসলামিক ট্যালেন্ট হান্ট

আবু সালেহ হোসাইন | সিলেটের বালাগঞ্জে পবিত্র বদর বিজয়ের চেতনাকে ধারণ করে...