Home জাতীয় আইন-বিচার জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
আইন-বিচারজাতীয়

জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

Share
Share

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন–এর সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পৃথক পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পাঁচ মামলার মধ্যে চারটিই হত্যা মামলা। এগুলো ফতুল্লা থানায় দায়ের করা হয়েছে। মামলাগুলো হলো— বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা পারভেজ হত্যা মামলা

এ ছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় দায়ের করা আরেকটি মামলায়ও তিনি জামিন পেয়েছেন।

আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

গত বছরের ৯ মে ভোররাতে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। হাইকোর্ট প্রথমে পাঁচ মামলায় জামিন দিলেও তা আপিল বিভাগে স্থগিত হয়। পরে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডিসি মাসুদের অপসারণ দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা  শাহবাগ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। বিক্ষোভকারীরা ডিএমপির রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি)...

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: ১৬ বছর বয়সী কিশোরের মৃত্যু

চট্টগ্রামের হালিশহর এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে গ্যাস লাইনের লিকেজ থেকে ঘটে যাওয়া বিস্ফোরণে দগ্ধ শাওন (১৬) নামের কিশোর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল...

Related Articles

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্য জুলাই আন্দোলনকে অসম্মান করেছে—এ অভিযোগ তুলে তাকে...

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফের ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪...

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু...

দেশে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। বুধবার রাত ১০টা ৫২ মিনিটে আঘাত...