Home জাতীয় অপরাধ জামালপুরে এক অটো চলকের বস্তাবন্দি লাশ উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

জামালপুরে এক অটো চলকের বস্তাবন্দি লাশ উদ্ধার

Share
Share

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)।। জামালপুরের ইসলামপুরে ভুট্টা ক্ষেত থেকে জুয়েল শেখ (৩০) নামে এক অটোচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার আমতলী বাজারে যাওয়ার পথে পল্টন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল শেখ মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের আবু হানিফ ও আভিজা বেগমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ভোর ৪টার দিকে মেলান্দহ পূর্ব শ্যামপুর এলাকা থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে মেলান্দহ শিমুলতলী যায়। এরপর থেকেই নিখোঁজ হয় জুয়েল শেখ। ধারণা করা হচ্ছে তাকে মেরে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভুট্টা ক্ষেতে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় লোকজনের। পরে তারা বস্তার মুখ খোলে হাত পা বাধা ও মুখে টেপ লাগানো একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্ত করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাইয়ুম গাজী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নিয়েছে। ৯৯৯-এ ফোন কলের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে তার পরিচয় নিশ্চিত করা হয়। মরদ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার রহস্য উদঘাটন ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টানা বৃষ্টিতে সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি, আতঙ্কে দ্বীপবাসী

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ টানা ভারী বৃষ্টিতে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা বেড়েছে। এতে দ্বীপের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উত্তাল বঙ্গোপসাগরের...

মার্শাল আর্ট শেখানোর আড়ালে ‘ভিন্ন উদ্দেশ্য’, গ্রেপ্তার সেই নেতাকে স্থায়ী বহিষ্কার এনসিপির

রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুর মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ শাহকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।...

Related Articles

আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময়...

সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন

সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন করা হয়েছে। দলীয় কার্যক্রম...

দাউদকান্দিতে প্রাইভেটকার তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৬...

বান্দরবানে ভয়াবহ পাহাড়ধস: শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

টানা কয়েকদিনের অতিভারী বর্ষণের জেরে বান্দরবানের লামা উপজেলায় এক প্রলয়ঙ্করী পাহাড়ধসের ঘটনা...