Home আঞ্চলিক জামালপুরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ২ জনের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

জামালপুরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ২ জনের মৃত্যু

Share
Share

জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাসের ওষুধ ভেবে ভুল করে ইঁদুর মারার ট্যাবলেট সেবন করায় দুই বেয়াইয়ের করুণ মৃত্যু হয়েছে। রোববার রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। দেওয়ানগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—বানিয়াপাড়া গ্রামের মৃত মকজল হোসেনের ছেলে কানকু মিয়া এবং পোড়াভিটা গ্রামের কমল মিয়া। তারা একে–অপরের বেয়াই ছিলেন।

স্বজনদের বরাতে জানা যায়, রোববার দুপুরে তারা দুজনে বাড়িতে রাখা ইঁদুর নাশক ট্যাবলেটকে গ্যাসের ওষুধ ভেবে ভুল করে সেবন করেন। কিছুক্ষণের মধ্যেই তীব্র অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। অ্যাম্বুলেন্সে নেওয়ার পথে কানকু মিয়া মারা যান। আর কমল মিয়া ময়মনসিংহে পৌঁছানোর পর গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।

হঠাৎ দুই বেয়াইয়ের মৃত্যুর ঘটনায় উভয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে । পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের ভিত্তিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-কে ঘিরে আন্তর্জাতিক মহলে চলা জল্পনা-কল্পনার মধ্যে নতুন বার্তা দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মোজতবা খামেনি সুস্থ আছেন...

‘ইফতারে বুট মুড়ি, রাতে ভাত দেয় না’ এতিমখানার সেই শিশুর যে  চিঠি ছুঁয়েছে হৃদয় 

রাজধানীর যাত্রাবাড়ীর একটি এতিমখানায় থাকা এক শিশুর, মায়ের কাছে লেখা সরল ভাষার একটি চিঠি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আবেগঘন সেই...

Related Articles

ঈদের আনন্দ বিষাদে রূপ নিল: লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে বাড়ি ফিরছিলেন...

অচল ২০ যানবাহন মেরামত করে সচল করছে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) গ্যারেজে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা ২০টি...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে স্নাতক পাস হতে হবে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেতে হলে...

ইউনূসের শাসন নিয়ে তীব্র সমালোচনা করলেন সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, একদিন যদি ড. মুহাম্মদ ইউনূস উপলব্ধি করেন, তখন...