Home জাতীয় অপরাধ জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান, আটক ৯
অপরাধ

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান, আটক ৯

Share
Share

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট | সিলেটের জাফলং এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পরিচালিত টাস্কফোর্সের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয় বলে জানিয়েছে প্রশাসন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা-এর জাফলং, জুমপাড়া ও বল্লাঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৮০ থেকে ৯০টি বারকি নৌকা এবং ১৫টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেনসহ পুলিশ ও বিজিবির সদস্যরা।

গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশ ও নদী রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অথবা নিয়মিত মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নাইজেরিয়ায় খনিতে গ্যাস বিস্ফোরণ, নিহত ৩৮

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি সিসা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাশার জেলার কাম্পানিন...

চীনে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত অন্তত ১২

চীনের মধ্যাঞ্চলের একটি শহরে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। চন্দ্র নববর্ষ উপলক্ষে চলমান সরকারি ছুটির দ্বিতীয় দিনে বুধবার দুপুরে...

Related Articles

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ...

১৪ বোতল মদসহ আটকের অভিযোগে যা বললেন মেহজাবীন

গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে...

৩৩ শিশুকে ‘বিরল থেকে বিরলতম’ যৌন নির্যাতন , দম্পতির মৃত্যুদণ্ড

ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলায় ৩৩ জন শিশুকে যৌন নির্যাতনের দায়ে এক দম্পতিকে...