Home আন্তর্জাতিক জাপানে ইতিহাস গড়ে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি
আন্তর্জাতিকরাজনীতি

জাপানে ইতিহাস গড়ে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি

Share
Share

জাপানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। পার্লামেন্ট তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে, যা দেশটির রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক।

৬৪ বছর বয়সী তাকাইচি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) যৌথ জোট সরকারের নেতৃত্ব দেবেন। পার্লামেন্টের নিম্নকক্ষে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) প্রথম দফার ভোটে তিনি ২৩৭ ভোট পান, ফলে দ্বিতীয় দফার ভোটের প্রয়োজন হয়নি।

তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার-এর স্থলাভিষিক্ত হয়েছেন। এলডিপির জুলাই নির্বাচনে পরাজয়ের পর তিন মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ও নেতৃত্ব শূন্যতার অবসান ঘটালেন তিনি।

জোট গঠনের পর এক অনুষ্ঠানে তাকাইচি বলেন, “রাজনৈতিক স্থিতিশীলতা এই মুহূর্তে অপরিহার্য। স্থিতিশীলতা ছাড়া আমরা শক্তিশালী অর্থনীতি কিংবা কার্যকর কূটনীতি গড়ে তুলতে পারব না।”

দীর্ঘদিন ধরে জাপানের রাজনীতিতে “আয়রন লেডি” নামে পরিচিত সানায়ে তাকাইচি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অনুসারী হিসেবেও সুপরিচিত। রয়টার্স জানায়, নতুন দায়িত্বে তাকাইচির সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ- মন্দায় নিমজ্জিত অর্থনীতিকে পুনরুদ্ধার করা, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও সুসংহত করা এবং কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ বিভাজনে জর্জরিত শাসক দলকে ঐক্যবদ্ধ রাখা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ফিলিস্তিনির মেয়ে এবার নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে লড়ছেন

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি-মার্কিন মুসলিমদের অংশগ্রহণ বরাবরের মতোই বেশ সীমিত। এ পর্যন্ত দেশটির অঙ্গরাজ্য পর্যায়ের কোনো জনপ্রতিনিধিত্বমূলক পদে ১০ জনের কম ফিলিস্তিনি বংশোদ্ভূত...

আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন এনেছে। নতুন বিধিমালা অনুযায়ী, প্রার্থী হওয়ার যোগ্যতা পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে...

Related Articles

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে...

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...

আসামে স্কুলের টিফিনে গোমাংস: মুসলিম নারী ও ছেলে গ্রেপ্তার

ভারতের আসামের গোয়ালপাড়া জেলায় এক মুসলিম নারীকে গ্রেপ্তার এবং তাঁর নাবালক ছেলেকে...