Home সাম্প্রতিক জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
সাম্প্রতিক

জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

Share
Share

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্রিডে নতুন করে গ্যাস যুক্ত হতে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের লোকেশন-সি থেকে প্রতিদিন সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তিতাসের ২৮ নম্বর কূপের লোকেশন-সি-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জ্বালানি সচিব খাইরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) জানিয়েছে, কূপটি উৎপাদনে যাওয়ার পর প্রতিদিন ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে চলমান গ্যাস সংকট কিছুটা কমবে বলে আশা করছে সংস্থাটি।

বিজিএফসিএল সূত্রে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর কূপটির খননকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান সানকুইন ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিসিডিসি) খননকাজটি বাস্তবায়ন করছে।

এর আগে গত বছরের ১০ এপ্রিল সম্পাদিত চুক্তির আওতায় রিগ ফাউন্ডেশন নির্মাণ, খননযন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল মোবিলাইজেশন সম্পন্ন করা হয়। এরপর তিতাস গ্যাসক্ষেত্রের লোকেশন-সি এলাকায় তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের সংঘর্ষ, কূটনীতিক তলব

আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...

মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের জয়

  দীর্ঘ প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মো. সরোয়ার হোসেন...

Related Articles

সাপের কামড়ে ওঝার মৃ/ত্যু

ফরিদপুরের সদরপুরে দাঁড়াশ সাপ ভেবে কালাচ ধরতে গিয়ে দংশনের শিকার হয়ে আলমগীর...

শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা রাজশাহীর...

ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’ রেখেছে বাংলাদেশ, আঘাত হানবে কবে?

বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। উত্তর আন্দামান সাগর...

মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুলের দায়িত্ব নিলেন আলিয়া-রণবীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নের উদ্যোগ...