Home জাতীয় অপরাধ জাজিরায় ধারালো অস্ত্র দিয়ে যুবকের দুই চোখ খুঁচিয়ে অন্ধ করার অভিযোগ
অপরাধ

জাজিরায় ধারালো অস্ত্র দিয়ে যুবকের দুই চোখ খুঁচিয়ে অন্ধ করার অভিযোগ

Share
Share

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক যুবককে পিটিয়ে হাত–পা ভেঙে দেওয়া এবং ধারালো অস্ত্র দিয়ে দুই চোখ খুঁচিয়ে অন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার মোহর আলী শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রমজান মোল্লা (৩৮) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত হিসেবে স্থানীয় সুমন শিকদারের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীর স্বজনেরা। এলাকাবাসীর দাবি, সুমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাঁর বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে। হামলার পর উত্তেজিত জনতা বিকেলে সুমনের বাড়িতে অগ্নিসংযোগ করে। আগুনে তিনটি বসতঘর ও দুটি দোকান পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর শত শত মানুষ সুমনের বাড়ি ঘেরাও করেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতা তাঁদের আগুন নেভাতে বাধা দেয়। পরে সেনাবাহিনীর সহায়তায় বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভির আহমেদ বলেন, রমজানের দুটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাঁর হাত ও ডান পা-ও ভেঙে দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঢাকায় পাঠানো হয়।

ভুক্তভোগীর পরিবার জানায়, রমজান মোল্লা গতকাল আটরশি দরবার শরিফে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। আজ দুপুরে খবর পান, তাঁকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। পরিবারের দাবি, সুমনের সঙ্গে রমজানের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ বলেন, সুমন শিকদারের নেতৃত্বে কয়েকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা একজন সহযোগীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তাঁকে হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পুরো ঘটনার তদন্ত চলছে।

এলাকার মানুষ বলছেন, মাদক ব্যবসায়ী হিসেবে কুখ্যাত সুমনের দৌরাত্ম্যে তারা দীর্ঘদিন ধরেই ভীত ছিলেন। এবার নির্যাতনের ভয়াবহ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করেছে। তদন্তে পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কিনব্রিজ-চাঁদনীঘাট এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি সিসিক প্রশাসককে স্মারকলিপি

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের উত্তর পাশের চাঁদনীঘাট, আলী আমজদের ঘড়ি ও সারদা হল সংলগ্ন এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে...

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক নারী ও তার অপ্রাপ্তবয়স্ক কন্যার ওপর যৌন সহিংসতার অভিযোগ উঠেছে। আলোচিত...

Related Articles

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পৃথক র‍্যালিকে কেন্দ্র করে উত্তেজনাকর...

সিলেটে অপরাধ কমাতে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’

নিজস্ব প্রতিবেদক, সিলেট ‘অপরাধী ধরার পর আইনের ফাঁকফোকড় দিয়ে দ্রুত জামিনে বের...