Home জাতীয় জাইমা রহমান প্রসঙ্গে বক্তব্য ঘিরে দুঃখ প্রকাশ আমিনুলের
জাতীয়

জাইমা রহমান প্রসঙ্গে বক্তব্য ঘিরে দুঃখ প্রকাশ আমিনুলের

Share
Share

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানের ফুটবল অনুরাগ ও চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া নিয়ে নিজের বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ককে ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় গোলরক্ষক আমিনুল হক।

সোমবার (২৩ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পূর্বের বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, তার বক্তব্যের উদ্দেশ্য ছিল একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি ক্রীড়া প্রতিভার বিষয়টি তুলে ধরা, যা ছিল সম্পূর্ণ ব্যক্তিগত পর্যবেক্ষণ।

তিনি আরও উল্লেখ করেন, তার বক্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো অবকাশ নেই এবং এটি নিয়ে বিভ্রান্তি তৈরি করা ঠিক নয়। সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত বক্তব্যকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন বা অপব্যাখ্যা না করতে।

আমিনুল হক আরও বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং এ জন্য দুঃখ প্রকাশ করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাদি হত্যাকাণ্ড: অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে জেল হেফাজতের নির্দেশ

বাংলাদেশের বহুল আলোচিত ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম এবং আলমগীর হোসেনের আইনি প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ...

ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে বিপর্যস্ত ইসরায়েল

মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ কাটিয়ে ইরান ও ইসরায়েল এখন এক সরাসরি ও বিধ্বংসী সংঘাতে লিপ্ত হয়েছে। শনিবার (২১ মার্চ)...

Related Articles

জ্বালানি সংকটে স্বাধীনতা দিবসে দেশজুড়ে আলোকসজ্জা বন্ধ

দেশে জ্বালানি সংকট এড়াতে এবং সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে এবারের স্বাধীনতা দিবসে...

রূপগঞ্জে স্বামীকে জিম্মি করে গৃহবধূ ধর্ষণ গ্রেপ্তার দুই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় স্বামীর সামনে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ...

সামনে কঠিন সময়, তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক অস্থিরতার প্রভাবে দেশের বাজারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয়...

রমজানে ৩০ দিন  নামাজ পড়ে পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর

পাবনার ভাঙ্গুড়ায় কোমলমতি শিশুদের মসজিদের প্রতি আগ্রহী করে তুলতে এবং ধর্মীয় মূল্যবোধে...