Home জাতীয় “ ছবি নিয়ে যারা রাজনীতি করেন তারা বস্তি”: রুমিন ফারহানা
জাতীয়বিএনপিরাজনীতি

“ ছবি নিয়ে যারা রাজনীতি করেন তারা বস্তি”: রুমিন ফারহানা

Share
Share

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে মন্তব্য করে বলেছেন, “যারা ছবি নিয়ে রাজনীতি করেন তারা বস্তি। বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা দাওয়াতে গেলে অনেকের সঙ্গে ছবি তোলা হয়, এটি শুধু সৌজন্য। তা নিয়ে রাজনীতি করার কিছু নেই।”

সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে রুমিন ফারহানা স্প্যানিশ অ্যাম্বাসাডরের সঙ্গে উপস্থিত ছিলেন এবং ছবি তোলা হয়েছে সোহানা সাবা ও মেহের আফরোজ শাওনের সঙ্গে। ছবিটি ভাইরাল হওয়ার পর কিছু ব্যক্তি রুমিনকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে ট্যাগ করেন।

এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, “যেই ছবিটির কথা বলছেন, এর আগেও ফ্রেঞ্চ অ্যাম্বাসাডরের বাসায় একই ধরনের একটি ছবি ভাইরাল হয়েছিল। এটি স্পেনের অ্যাম্বাসাডরের বাসার ছবি। আমি এখনও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক। সুতরাং আমি অ্যাম্বাসাডরের দাওয়াতে যাব। যখন তারা ছবি তুলতে বলেন, আমি কি বলব না, ‘আমি বিএনপি করি, ছবি তুলব না’? এটা বস্তিতে হয়। একজন বিদেশি রাষ্ট্রদূতের সামনে আমাদের চেহারাটা দেখানো জরুরি।”

তিনি আরও বলেন, “আপনার চেহারার ক্ষতগুলো বাইরে গেলে যথাসম্ভব ঢেকে রাখা উচিত। যখন একজন বিদেশি রাষ্ট্রদূত বলবেন, আসুন ছবি তুলি বা নৈশভোজে সবাই দাঁড়াবে ছবি তুলতে, তখন কি আমি বলে দেব না, ‘আমি বিএনপি করি, ছবি তুলব না’? এটা করা যায় না।”
রুমিন ফারহানা ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, “আল্লাহর কসম, গেটলক বলা এক সময় মুড়ির টিনের মতো ঢাকায় চলত। হ্যা, ইন্টারসিটি বাস। এই সরকারকেও বারবার বলা হচ্ছে, ‘হবে হবে হবে’। কমিশনের সঙ্গে প্রেস কনফারেন্সে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, যেখানে সম্ভবত বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সরকারকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। পরে জনগণ যাকে ভালো মনে করবে, তাকে নির্বাচিত করবে। অন্যথায় ভোটের মাধ্যমে বিদায় হবে।”

রুমিনের এই মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, তিনি ছবি তোলাকে কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখেন এবং তা নিয়ে রাজনৈতিক বিতর্ক অযথা। পাশাপাশি তিনি দেশের জনগণকে সচেতন করার চেষ্টা করেছেন যাতে সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী রাখে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাভারে যুবককে জবাই করে হত্যা

ঢাকার সাভারে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের একটি প্লট থেকে...

ইরানের ইউরেনিয়াম দখলের জন্য অভিযানের কথা ভাবছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে নিতে স্থল অভিযান চালানোর সম্ভাবনা খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

Related Articles

লিবিয়ায় নৌকাডুবি, দিরাইয়ে চার মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা

লিবিয়ায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সুনামগঞ্জের ১২ তরুণের মৃত্যুর ঘটনায় দিরাইয়ে চার মানবপাচারকারীর বিরুদ্ধে...

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয়...

নাটোরে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, সতর্কতা জোরদার

নাটোরে হামের উপসর্গ নিয়ে তিন মাস বয়সি কাশফি আক্তার চারদিন ধরে আধুনিক...

বাংলাদেশ রাশিয়া তেল আমদানি সহজ করতে যুক্তরাষ্ট্রকে চিঠি

বাংলাদেশ রাশিয়া থেকে ছয় লাখ মেট্রিক টন জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা...