Home আঞ্চলিক চিকিৎসার জন্য ইতালি পৌঁছানোর একদিন পরই মারা গেলেন ফেনীর সোহাগ 
আঞ্চলিকআন্তর্জাতিকজাতীয়

চিকিৎসার জন্য ইতালি পৌঁছানোর একদিন পরই মারা গেলেন ফেনীর সোহাগ 

Share
Share

ইতালির রাজধানী রোমে পৌঁছানোর একদিন পরই মারা গেছেন ফেনীর পরশুরাম পৌর এলাকার যুবক সোহাগ দেওয়ান (৩২)। শ্বাসনালির ক্যান্সারের জন্য চিকিৎসার উদ্দেশ্যে সম্প্রতি ইতালি গিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোহাগ দেওয়ান পরশুরাম পৌর এলাকার মীরু দেওয়ানের ছোট ছেলে। ব্যক্তিজীবনে তিনি এক সন্তানের জনক।

পরিবার সূত্রে জানা যায়, রোমে পৌঁছার পরপরই তিনি বড় ভাই বাবলু দেওয়ানের সঙ্গে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার শ্বাসনালির ১৫ শতাংশ ক্যান্সারে আক্রান্ত হলেও ওষুধে সুস্থ হয়ে উঠবেন। চিকিৎসা শেষে ভাইয়ের বাসায় ফেরার পর সোমবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।

সোহাগের বাবা মীরু দেওয়ান বলেন, “চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরার আশা নিয়ে ইতালি গিয়েছিল আমার ছেলে। কিন্তু ভাগ্যের পরিহাস—সেখানে গিয়েই লাশ হলো সে।” তিনি আরও জানান, বড় ছেলে বাবলু দেওয়ান মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন করছেন।

বড় বোন আয়েশা আক্তার জানান, ইতালিতে চিকিৎসার পাশাপাশি কাজের সুযোগ পাওয়াটাও ছিল সোহাগের স্বপ্ন। এ জন্য তিনি বৈধ পথে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্পন্সর ভিসার আবেদন করেন। গত ২ জুলাই তার ওয়ার্ক পারমিট (নোলাওস্তা) অনুমোদিত হয়। এরপর ২৮ জুলাই হাতে পান ইতালির ভিসা। দেশে আত্মীয়-স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে ১৬ আগস্ট ঢাকা থেকে বিমানে রওনা দেন এবং ১৭ আগস্ট বিকেলে রোমে পৌঁছান। স্বপ্নের দেশে গিয়েও মাত্র একদিনের মাথায় জীবনের ইতি টানলেন ফেনীর সোহাগ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ...

Related Articles

বরিশালে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আ.লীগ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং...

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে: রয়টার্স

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর...