Home Uncategorized চার্লি কার্ক হ’ত্যা’য় নিন্দা ও শোক প্রকাশ করেছেন তারেক রহমান
Uncategorizedআন্তর্জাতিক

চার্লি কার্ক হ’ত্যা’য় নিন্দা ও শোক প্রকাশ করেছেন তারেক রহমান

Share
Share

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে রক্ষণশীল রাজনৈতিক সংগঠক ও “টার্নিং পয়েন্ট ইউএসএ” প্রতিষ্ঠাতা চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে “নৃশংস ও ঘৃণ্য” আখ্যা দিয়ে বলেন, “চার্লি কার্কের নির্মম মৃত্যু শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বে গণতন্ত্রকামী মানুষের মনে শোকের ছায়া ফেলেছে। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক মতাদর্শ বা বিশ্বাসের কারণে কাউকে হত্যা করার মতো ঘৃণ্য কর্ম গণতান্ত্রিক সমাজে কল্পনাও করা যায় না।”

তারেক রহমান আরও বলেন, “এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা জানাই। নিহতের পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও শান্তি প্রার্থনা করছি।”
চার্লি কার্ক যুক্তরাষ্ট্রের ডানপন্থি রাজনীতিতে একজন আলোচিত মুখ ছিলেন। তরুণ বয়সেই তিনি “টার্নিং পয়েন্ট ইউএসএ” প্রতিষ্ঠা করে রক্ষণশীল মূল্যবোধ নিয়ে তরুণ সমাজের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও তিনি নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হওয়ার পর ঘটনাস্থলেই কার্কের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর মার্কিন প্রেসিডেন্টও শোক প্রকাশ করে ঘটনার তীব্র দুঃখ প্রকাশ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাতারে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে বলে কাতারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি...

এফবিআইয়ের সতর্কবার্তা: ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সম্ভাব্য ড্রোন হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, সংস্থাটির একটি স্মারকলিপিতে...

Related Articles

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ হুঁশিয়ারি দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে...

বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা, মার্কিনীদের তথ্য দিলে লাখ ডলার পুরস্কারের ঘোষণা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যাতে দূতাবাসের...

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর...