Home আঞ্চলিক চারদিন ধরে ঘর বন্ধ, পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চারদিন ধরে ঘর বন্ধ, পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Share
Share

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাজার ডাক্তার বাড়ি এলাকায় চারদিন ধরে বন্ধ থাকা একটি ঘর থেকে মোস্তাফিজুর রহমান নামে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত মোস্তাফিজুর রহমান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার যোগাইপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ইকো টেক্সটাইলে চাকরি করতেন এবং ডাক্তার বাড়ি এলাকার জুয়েল মিয়ার ‘দুই ভাই ভিলা’র একটি কক্ষে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানায়, চারদিন ধরে ঘরটি বন্ধ ছিল। বুধবার সকালে দুর্গন্ধ পাওয়া যায়। এরপর এলাকাবাসী পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহ গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানিয়েছেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বের দ্রুততম সাবমেরিন ‘সুপার সাব’ দাম ৫৭ লাখ ডলার

নেদারল্যান্ডসের একটি কোম্পানি ‘সুপার সাব’ নামে বিশ্বের অন্যতম দ্রুততম সাবমেরিন তৈরি করেছে, যার মূল্য ৫৭ লাখ ৫০ হাজার ডলার। আধুনিক প্রযুক্তি ও বিলাসিতার...

ইরানের হামলায় সৌদি আরবের বিমান ঘাঁটিতে মার্কিন বিমান ধ্বংস

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বিধ্বস্ত একটি মার্কিন এডব্লিউএসিএস বিমানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার সত্যতা নিশ্চিত করেছে বিবিসি। দুই দিন...

Related Articles

নেশার টাকার জন্য ২২ দিনের সন্তানের অঙ্গহানি: মা-বাবা আটক

দিনাজপুরের হিলিতে মাদকের টাকা জোগাড় করতে নিজের ২২ দিনের নবজাতকের হাত কেটে...

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটি তরুণী

নিউইয়র্কের কুইন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। রোববার রাতে...

শেখ হাসিনার শাসনামলে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন, বিগত...

গাজীপুর টঙ্গীতে চলন্ত প্রাইভেটকারে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়াল সড়কে চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারে ভয়াবহ...