Home জাতীয় অপরাধ চান্দগাঁওয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

চান্দগাঁওয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

Share
Share

চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১৪ নম্বর গ্যারেজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নারীর নাম সালমা আক্তার (৩৮)। তিনি ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী।

প্রাথমিক তথ্য অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। রোববার সকালে সেই বিরোধ চরমে পৌঁছায়। একপর্যায়ে কথাকাটাকাটির মধ্যেই স্বামী জসিম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সালমা আক্তারের ওপর হামলা চালান। একাধিকবার ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

আশপাশের লোকজন চিৎকার শুনে এগিয়ে এসে সালমা আক্তারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় এক নারীকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, “নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ।”

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর হোসেন মামুন জানান, ঘটনার সঙ্গে জড়িত নিহতের স্বামী জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান সংঘাতে প্রথমবার স্থলবাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জাপানের ওকিনাওয়া...

খামেনি ও আইআরজিসি নেতাদের ধরাতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্র

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে এক কোটি ডলার...

Related Articles

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত বিষয়ে গোয়াইনঘাটে সাংবাদিক মতবিনিময় সভা

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া...