Home আঞ্চলিক চট্টগ্রামে পুলিশ দেখে পুকুরে লাফ, একদিন পর যুবকের মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চট্টগ্রামে পুলিশ দেখে পুকুরে লাফ, একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

Share
Share

চট্টগ্রাম নগরের বন্দর থানার ডেবার পাড় এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুকুরে লাফ দেওয়া এক যুবকের মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মাসুদ রানা (৩০)। তিনি স্থানীয় নেছার আহমেদের ছেলে।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ডেবার পাড় এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে কয়েকজন যুবক ডেবার পাড়ে বসে তাস খেলছিলেন। হঠাৎ পুলিশ টহলদল সেখানে গেলে আতঙ্কে তারা পুকুরে লাফ দেন। অন্যরা সাঁতরে উঠতে সক্ষম হলেও মাসুদ রানা নিখোঁজ হন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ডুবুরিরা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি দেখে তিনি পানিতে ঝাঁপ দিয়েছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জেনেছি।”

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শত্রুপক্ষের পদক্ষেপে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের সেনাবাহিনীর

শত্রুপক্ষ কোনো নতুন পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস...

টিএসসি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থী আটক, শাহবাগ থানায় সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি এলাকা থেকে এক শিক্ষার্থীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।...

Related Articles

সংস্কারের বাহানায় যদি নির্বাচন না দেয়, তাই আপস করে জুলাই সনদে সই করেছি

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশকে অবৈধ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

ডাকসু ভবনের ক্যাফেটেরিয়ায় পচা মাংস রান্না; হাতেনাতে ধরলেন জুমারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের নিচতলায় অবস্থিত কলাভবন ক্যাফেটেরিয়ায় পচা...

৭১-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে সমস্যা কোথায় : সংসদে গয়েশ্বর

১৯৭১ সালে জামায়াতে ইসলামির ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমালোচনা করেছেন...

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...