Home জাতীয় অপরাধ ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে বিটিআরসির মামলা
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়রাজনীতি

৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে বিটিআরসির মামলা

Share
Share

টেলিযোগাযোগ খাতে মার্কেট ডেভেলপমেন্ট ফান্ড (এমডিএফ) থেকে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার রাতে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গুলশান থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী ২০১০) এর ধারা ৭৩/৭৪/৭৬ এবং দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারে সালমান এফ রহমানের পরিবারের সদস্য সোহেল এফ রহমান ও শায়ান এফ রহমানের নাম রয়েছে। পাশাপাশি আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ)-এর সভাপতি আসিফ রব্বানি, সহসভাপতি আব্দুস সালাম, সদস্য জয়নাল আবেদিন, হাফিজুর রহমান, খালিদ ইসলাম, আব্য ত্বহা মোহাম্মদ

কামরুজ্জামান, একেএম শামসুদ্দোহা, গাজী সালাউদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল হান্নান, নজরুল ইসলাম, হাসিবুর রশীদ, হুমায়ুন কবীর, নাদির শাহ কুরেশী ও সিসিও মুশফিক মঞ্জুরকেও আসামি করা হয়েছে।

বিটিআরসির এজাহারে বলা হয়েছে, আইওএফ গঠনের পর অপারেটররা লাইসেন্স ও চুক্তির শর্ত ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে। নেটওয়ার্ক উন্নয়নের জন্য আদায়কৃত বিপুল অঙ্কের এমডিএফ তহবিল গোপনে আত্মসাৎ হয়।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার তারেক মাহমুদ জানিয়েছেন, মামলায় মোট ২৭টি আইজিডব্লিউ অপারেটরকে আসামি করা হয়েছে।

বিদেশ থেকে আসা ফোন কল দেশীয় অপারেটরে স্থানান্তরের জন্য আইজিডব্লিউ লাইসেন্স দেওয়া হয় আগের সরকারের আমলে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই অপারেটরদের বিরুদ্ধে অভিযোগ ওঠে— অল্প কিছু যন্ত্রপাতি বসিয়ে কোটি কোটি টাকা উত্তোলন এবং সরকারের রাজস্ব বকেয়া রেখে কোম্পানি বন্ধ করে দেওয়ার।

গত জুলাইয়ে প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অভিযোগ করেছিলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে দলীয় অপারেটররা আইসিএক্স, আইজিডব্লিউ ও আইআইজি লাইসেন্স ব্যবহার করে সরকারি কোষাগারে দুই হাজার কোটি টাকার বেশি অনাদায় রেখে গেছে।

তিনি আরও দাবি করেন, ২০১৩ সালে সালমান এফ রহমানের নেতৃত্বে গঠিত আইওএফ আসলে টেলিযোগাযোগ খাতে আন্তর্জাতিক কল টার্মিনেশন নিয়ন্ত্রণে একচেটিয়া প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে কাজ করেছে।

গুলশান থানায় মামলা নথিভুক্ত হওয়ার পর তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আসামিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়েছে: অ্যাডভোকেট ফজলুর রহমান

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ ভারতের অপরিসীম ত্যাগ ও অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা...

দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা: হরর সিনেমাকেও হার মানালো হিশামের পৈশাচিকতা

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির (ইউএসএফ) দুই বাংলাদেশি কৃতি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসছে একের পর...

Related Articles

ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় নীলা ইসরাফিল, আসিফ মাহমুদকে নিয়ে মন্তব্য]

সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন নীলা ইসরাফিল। শুক্রবার (১...

৩৬৪ দিন শ্রমিকদের দাবিগুলো ভুলে থাকলেও পহেলা মে দরদি ও আন্তরিক হয় :জামায়াতে ইসলামীর আমির

বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেছেন, সারা বছর শ্রমিকদের দাবি উপেক্ষা...

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

স্থবির হয়ে পড়া ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আবার সচল করতে নতুন উদ্যোগ নিয়েছে...

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা, শটগান ছিনতাই ৪ ঘণ্টা পর উদ্ধার আটক ৩

নারায়ণগঞ্জ-এর বন্দর উপজেলায় ছিনতাইয়ের ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা...