Home জাতীয় বিএনপির বিরুদ্ধে কায়দা করে বয়ান তৈরি করা হচ্ছে: রিজভী
জাতীয়বিএনপিরাজনীতি

বিএনপির বিরুদ্ধে কায়দা করে বয়ান তৈরি করা হচ্ছে: রিজভী

Share
Share

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সরকার পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের বয়ান তৈরি করছে এবং গণমাধ্যমে সেটি প্রচার করছে।

রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে “বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট” শীর্ষক বইয়ের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “৫ আগস্টের পর থেকে বিভাজনের সুর তোলা হচ্ছে। বোঝানো হচ্ছে—অমুক খারাপ, আমরা ভালো। বালুমহালের সঙ্গে বিএনপির নাম আসলে তা ফলাও করে প্রচার হয়, কিন্তু জামায়াতের নাম আসলে সেটি তেমনভাবে প্রচার হয় না।”

তিনি অভিযোগ করেন, সিলেটে পাথর লুট থেকে শুরু করে নারীঘটিত নানা ঘটনায় জামায়াতের সংশ্লিষ্টতা থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় বিএনপিকে টার্গেট করা হচ্ছে।

“একটি পরিবারের মধ্যে দুষ্টু ছেলে থাকতেই পারে, কিন্তু সেই পরিবার তাকে শাসন করছে কি না সেটিই আসল বিষয়,” মন্তব্য করেন রিজভী। তার দাবি, সরকারের একজন উপদেষ্টা শুরু করে এখন একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করছে।

ডাকসু নির্বাচনের পর নতুন ভিপিকে ঘিরে বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, “একজন ভিপি কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছেন? দোকানে জরিমানা আদায়ের অধিকার তার আছে কি? অথচ জরিমানার টাকা জামায়াতের বায়তুলমালে পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠছে। এর কি কোনো আইনগত ভিত্তি আছে?”

হলগুলোতে নতুন লোহার খাট ও খাবারের টেবিল বসানো নিয়েও তিনি প্রশ্ন তোলেন। রিজভীর ভাষ্য, “বিশ্ববিদ্যালয় কোনো এতিমখানা নয়। ডাকসুর কাজ শিক্ষার্থীদের স্বার্থে উপাচার্যের সঙ্গে কথা বলা—ফার্নিচার বিতরণ করা নয়। এসব কর্মকাণ্ড রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র গঠনের সামিল।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শত্রুপক্ষের পদক্ষেপে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের সেনাবাহিনীর

শত্রুপক্ষ কোনো নতুন পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস...

টিএসসি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থী আটক, শাহবাগ থানায় সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি এলাকা থেকে এক শিক্ষার্থীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।...

Related Articles

সংস্কারের বাহানায় যদি নির্বাচন না দেয়, তাই আপস করে জুলাই সনদে সই করেছি

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশকে অবৈধ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

ডাকসু ভবনের ক্যাফেটেরিয়ায় পচা মাংস রান্না; হাতেনাতে ধরলেন জুমারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের নিচতলায় অবস্থিত কলাভবন ক্যাফেটেরিয়ায় পচা...

৭১-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে সমস্যা কোথায় : সংসদে গয়েশ্বর

১৯৭১ সালে জামায়াতে ইসলামির ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমালোচনা করেছেন...

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...