Home স্বাস্থ্য চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের
স্বাস্থ্য

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের

Share
Share


চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ইফফাত নুর তানভীর নামের ২৮ বছর বয়সী এক যুবক। বুধবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, ইফফাত ৯ সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে ১৩ সেপ্টেম্বর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার রাতে তাঁর শরীরে ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়ে। আজ সকালে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলেও বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ জানান, তানভীর ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। পাশাপাশি তাঁর ওজন অস্বাভাবিক বেশি ছিল এবং হার্টে ব্লক ধরা পড়ে, যা তাঁর শারীরিক অবস্থাকে আরও জটিল করে তোলে।
ইফফাত নুর তানভীরের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গুর ঝুঁকি এড়াতে সচেতনতা ও দ্রুত চিকিৎসা গ্রহণ জরুরি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

Related Articles

রোজা অবস্থায় নাক–কান–গলার চিকিৎসা: কী করবেন, কী করবেন না

  ডা. মো. আব্দুল হাফিজ শাফী | পবিত্র রমজান মাসে মুসলমানরা সংযম...

পাঁচ অভ্যাসে লাল মাংস না খেলেও বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি

লাল মাংস বা চর্বিজাতীয় খাবার না খেলেও কিছু দৈনন্দিন অভ্যাসের কারণে বাড়তে...

ঢামেকে একসঙ্গে ছয় সন্তানের জন্ম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার...

ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে স্ক্যাবিস

দেশজুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে মারাত্মক ছোঁয়াচে রোগ স্ক্যাবিস বা খোসপাঁচড়া। প্রায়...