Home আঞ্চলিক গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৫
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৫

Share
Share

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর ইউটা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—দক্ষিণ সালনা এলাকার ইউসুফ আলীর ছেলে এমদাদুল হক (৩৫) এবং এক অজ্ঞাতপরিচয় নারী।

সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা ডা. মোহাম্মদ আবুল ফজল জানান, মৃত দুইজনকে হাসপাতালে আনা হয়। বর্তমানে পাঁচজন আহত রোগী ভর্তি আছেন এবং তাদের চিকিৎসা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা: সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত সেই রিকশাচালক নূর মোহাম্মদ

  ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ। গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালের পথে নিয়ে...

গুলশানে পথচারীকে মারধরের অভিযোগ: মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ

  ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১...

Related Articles

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...