Home জাতীয় অপরাধ গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

Share
Share

গাজীপুর মহানগরীর কাশিমপুরে বুধবার (১০ নভেম্বর) যৌথবাহিনীর বিশেষ অভিযানে আটজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক, ছিনতাইকৃত মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক সদরচালা এলাকার লাবিব উদ্দিন ও  ছাফিয়া খাতুনের ছেলে মো. সোহেল রানা (৪১), গাজীপুর মহানগরীর  কাশিমপুর থানার লোহাকৈর এলাকার মৃত জসীম উদ্দিন ও সখিনা বেগম ছেলে মো. ইব্রাহিম (৪৫), শরিয়তপুর জেলার জাজিরা থানার বিলাপুর এলাকার মো. সজিব ফকির, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী এলাকার মৃত ইদ্রিস আলী ও  রহিমা বেগম ছেলে মো. রবি আলম (৩২) গাইবান্ধা জেলার সদর থানার গিদারী গ্রাম এলাকার সেলিম মিয়া ও  সাবিনা বেগমের ছেলে শামীম মিয়া (২৮), নরসিংদী জেলার সদর থানার পূর্ব দত্তপাড়ি এলাকার মৃত সুমন মিয়া ও সনি বেগমের ছেলে সামিউল আদনান (২১), গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকার আনিছ মিয়ার ছেলে মো. আলমগীর (২৮) ও মেয়ে আঁখি (৩৫)।

কাশিমপুর থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন জানান, “মাদক ও সন্ত্রাস দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

তিনি আরও বলেন, এই ধরনের অভিযান স্থানীয় মানুষকে মাদক ও সন্ত্রাস থেকে নিরাপদ রাখতে অপরিহার্য। স্থানীয়রা জানিয়েছেন, অভিযানের ফলে এলাকায় মাদক ব্যবসায়ীদের কার্যক্রমে শঙ্কা দেখা দিয়েছে। নিরাপদ ও নিরাপত্তাপ্রদ পরিবেশ নিশ্চিত করতে এই ধরনের যৌথ অভিযান নিয়মিত চালানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাস, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

  ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা ‘চাক দে ইন্ডিয়া’ গান গেয়ে আনন্দ-উল্লাস...

এলএনজি টার্মিনালে ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক

  দেশের দুটি ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।...

Related Articles

লাইসেন্স ফিরে পেয়ে সেবা কার্যক্রম শুরু করল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

  দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ...

সারজিস আলম–পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

  হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও...

বেরোবি ক্যাফেটেরিয়ার ব্যবহৃত প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ...

মানসিক ভারসাম্যহীন নারীর কন্যাসন্তান প্রসব: দায়িত্ব নিল প্রশাসন

ফরিদপুরের নগরকান্দায় এক মানসিক ভারসাম্যহীন (পথশিশুর মা/ভবঘুরে) নারী ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম...