Home আন্তর্জাতিক গাজা যুদ্ধোত্তর পরিকল্পনা নিয়ে আজ হোয়াইট হাউসে বৈঠক
আন্তর্জাতিক

গাজা যুদ্ধোত্তর পরিকল্পনা নিয়ে আজ হোয়াইট হাউসে বৈঠক

Share
Share

গাজার জন্য যুদ্ধোত্তর পরিকল্পনা নিয়ে আজ (বুধবার) হোয়াইট হাউসে বৈঠকের আয়োজন করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই এই বৈঠকের সভাপতিত্ব করবেন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রশাসন।

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এক বিবৃতিতে জানান, “প্রেসিডেন্ট ট্রাম্প আজ হোয়াইট হাউসে গাজা বিষয়ক বৈঠকের নেতৃত্ব দেবেন। যুক্তরাষ্ট্র আশা করছে, ইসরায়েলের যুদ্ধ চলতি বছরের মধ্যেই শেষ হবে।”

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে বুধবার বিকেল ৩টা ১৫ মিনিটে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। এই বৈঠকে গাজা যুদ্ধোত্তর পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে, ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প গাজায় যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পরও তিনি সেই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তবে সাত মাস পেরিয়ে গেলেও যুদ্ধ শেষ করার লক্ষ্য এখনো পূরণ হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের...

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

Related Articles

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান।...

ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা, হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে ড্রোন ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ইউক্রেনকে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’...