Home আন্তর্জাতিক গাজায় যুদ্ধবিরতি কার্যকর,  দলে দলে বাসিন্দারা বাড়ি ফিরছেন
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি কার্যকর,  দলে দলে বাসিন্দারা বাড়ি ফিরছেন

Share
Share

অবরুদ্ধ গাজা উপত্যকায় অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি।  । শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে দখলদার ইসরায়েলি বাহিনী জনবহুল এলাকা থেকে সরে গেলে, দীর্ঘদিনের বন্দিত্ব শেষে স্থানীয়রা ধ্বংসপ্রাপ্ত ঘরে ফিরতে শুরু করেন।

গাজাভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানায়, উপকূলীয় আল-রশিদ সড়কে মানুষের ঢল নেমেছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, হাজারো মানুষ সড়কজুড়ে জড়ো হয়ে উত্তরাঞ্চলের নিজ নিজ এলাকায় ফেরার অপেক্ষায় রয়েছেন। অনেকেই আগের রাত থেকেই সড়কে অবস্থান করছিলেন এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ফিরতে চেয়েছিলেন নিজেদের ঘরে।

তবে গাজার সব এলাকা পুরোপুরি নিরাপদ হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা যেসব এলাকায় অবস্থান করছে, সেখানে বেসামরিকদের না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার প্রায় ৫৩ শতাংশ এলাকা এখনো আইডিএফের নিয়ন্ত্রণে রয়েছে। এতে সীমান্ত ঘেঁষে তৈরি ‘বাফার জোন’-সহ বহু ধ্বংসপ্রাপ্ত এলাকা অন্তর্ভুক্ত।

এছাড়া আইডিএফ এখনো অবস্থান করছে গাজার দক্ষিণের রাফা ও খান ইউনিস, উত্তরের বেঈত হানুন ও বেঈত লাহিয়া এবং গাজা-মিসর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডরে। আইডিএফের আরবি মুখপাত্র কর্নেল আভিচায় আদরি সতর্ক করে বলেছেন, এইসব এলাকায় কোনো অসতর্ক পদক্ষেপ বড় ধরনের বিপদের কারণ হতে পারে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিনের সঙ্কট এবং ধ্বংসপ্রাপ্ত এলাকায় ফিরে আসার শঙ্কা সত্ত্বেও তারা নিজের ঘরে ফিরতে উদ্যোগী হয়েছেন। সরকার ও মানবিক সংস্থাগুলো ত্রাণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চেষ্টা চালাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা তদন্ত করবে যুক্তরাষ্ট্র

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ ও প্রাণঘাতী বোমা হামলার ঘটনাটি আরও উচ্চপর্যায়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত শুক্রবার মার্কিন সামরিক...

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

Related Articles

নেতানিয়াহুর হত্যার গুজব ভুয়া, অফিস স্পষ্টভাবে জানিয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু...

যুদ্ধবাজ ট্রাম্পকে নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার (১৫...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি থেকে আমেরিকানদের ত্যাগের আহ্বান

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত...

কয়েক সপ্তাহেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানি সচিব

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন জ্বালানি...