Home আন্তর্জাতিক গাজায় প্রতি ১০ মিনিট পর পর বোমা ফেলছে ইসরাইল
আন্তর্জাতিক

গাজায় প্রতি ১০ মিনিট পর পর বোমা ফেলছে ইসরাইল

Share
Share

ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলা আরও তীব্র আকার নিয়েছে। স্থানীয় সময় শনিবার টানা বোমা হামলায় শুধু ওই শহরেই অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। পুরো গাজা উপত্যকায় একদিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। জাতিসংঘের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলসহ একাধিক ভবন ধ্বংস হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজা সিটি দখলের উদ্দেশ্যে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো প্রায় ১০ থেকে ১৫ মিনিট অন্তর বোমা ফেলছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, হামলা ও অবরোধের কারণে এখন পর্যন্ত গাজা সিটির ছয় হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, স্থানীয়রা পানি ও খাদ্যের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। সাংবাদিক হানি মাহমুদ জানান, হামলার গতি ও স্থান বাছাই থেকে স্পষ্ট, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে জনবহুল এলাকায় চাপ সৃষ্টি করছে।

অন্যদিকে ইসরায়েলি সেনারা লিফলেট ফেলে মানুষকে শহর ছাড়ার পরামর্শ দিচ্ছে। অনেক পরিবার দক্ষিণের আল-মাওয়াসি শিবিরে গিয়েও আবার ফিরে আসছে, কারণ শিবিরটি ইতিমধ্যে অতিরিক্ত ভিড়ে ঠাসা। আল-শিফা হাসপাতালের প্রধান চিকিৎসক মুহাম্মদ আবু সালমিয়া জানান, প্রায় ৯ লাখ মানুষের বসবাস থাকা গাজা সিটিতে অনেকে পশ্চিমে সরলেও অল্পসংখ্যক মানুষই দক্ষিণে পৌঁছাতে পারছেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এখন পর্যন্ত দুই লাখ পঞ্চাশ হাজারের বেশি মানুষ গাজা সিটি ছেড়েছেন। তবে জাতিসংঘ বলছে, শরণার্থী শিবিরগুলোর আশপাশে পরিস্থিতি ভয়াবহ, শুধু ত্রাণকেন্দ্রগুলোর কাছে গুলিবিদ্ধ হয়েছেন ৮৫০ জনেরও বেশি মানুষ। স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

গাজা সিটির বোমা হামলার পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় এলাকায়ও চাপ বাড়ছে। হাজারো মানুষ আশ্রয়, পানি ও খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন। ইতিমধ্যে অনেকেই তাঁবু স্থাপনের মতো জায়গাও পাচ্ছেন না, যা নতুন করে মানবিক সংকটকে চরমে পৌঁছে দিচ্ছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোস্টগার্ড আটকের পর ৪ মাস ধরে গুম মিরাজ, প্রতিবাদ করে জেল খেটেছেন মা-স্ত্রী-বোন

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণি ঠোটা গ্রামের মৎস্যজীবী মিরাজ শেখ (৩০) নিখোঁজ রয়েছেন প্রায় পৌনে চার মাস (১১২ দিন) ধরে। গত ১০ এপ্রিল সন্ধ্যায়...

বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর্ড

বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। কাতালান ক্লাবকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন...

Related Articles

পাহাড়ের ছায়ায় অপহরণের আতঙ্কে জিম্মি টেকনাফ, তিন বছরে অপহৃত ২৯৫

মোহাম্মদ ইউনুছ অভি টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ঘেঁষা জনপদে অপহরণ,...

যুক্তরাজ্যে ১০ হাজার রেস্তোরাঁর ৮৫% এর মালিক ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূতরা

যুক্তরাজ্যের কারি শিল্প এখন শুধু খাদ্যসংস্কৃতির অংশ নয়, দেশটির অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ...

ইরানের সঙ্গে সমঝোতার সুযোগ আছে, তবে আস্থা কমছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ রয়েছে। তবে...

ভারতজুড়ে মূলধারার গণমাধ্যমে আস্থার সংকট, ছাঁটাই বহু সাংবাদিক

সাম্প্রতিক সময়ে ভারতের মূলধারার গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন সংবাদমাধ্যম, আস্থার সংকটের মুখে...