Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত আরও ২১
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত আরও ২১

Share
Share

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের একাধিক বিমান হামলায় শনিবার (২২ নভেম্বর) অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক মানুষ। হামাস-ইসরায়েল উভয় পক্ষ থেকেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলার মধ্যেই গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও শনিবার ছিল সবচেয়ে রক্তক্ষয়ী দিন। দু’বছরের প্রাণঘাতী যুদ্ধ শেষে এই যুদ্ধবিরতি হলেও প্রতিদিনই বাড়ছে উত্তেজনা ও সহিংসতা। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গাজার ভেতর থেকে ‘সশস্ত্র সন্ত্রাসীরা’ তথাকথিত হলুদ সীমান্ত অতিক্রম করে তাদের সেনাদের ওপর গুলিবর্ষণ করে। এর জবাবে গাজার দক্ষিণাঞ্চলে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ বিমান হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, এই অঞ্চলটি গাজায় মানবিক সহায়তা প্রবেশের প্রধান রুট।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, শনিবার সন্ধ্যায় পাঁচটি আলাদা বিমান হামলায় মোট ২১ জন প্রাণ হারিয়েছেন। তার ভাষায়, এটি চলমান যুদ্ধবিরতির “চরম লঙ্ঘন”। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে: ৭ জন নিহত, ১৬ জন আহত এবং আল-নাসর এলাকার আবাসিক ভবনে ৪ জন নিহত ও বহু আহত হয়েছে।

হামাস পরিচালিত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরের যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬৯,৭৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
(সূত্র: france24.com)

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

র‍্যাব বিলুপ্তির আহ্বান- প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে নয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন চিঠি দিয়েছে।...

হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ করতে প্রতিদ্বন্দ্বী দেশ চীন-এর সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে...

Related Articles

মার্কিন রিপোর্টে আরএসএস-র নিষেধাজ্ঞা সুপারিশ ভারতের তীব্র প্রতিক্রিয়া

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ...

বিশ্বরাজনীতির চাপে তাকাইচির নেতৃত্বে জাপানের কঠিন পরীক্ষা

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দায়িত্ব নেওয়ার ছয় মাসেরও কম সময়ে এমন কিছু...

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির...

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর প্রস্তাব...