Home আন্তর্জাতিক গাজাকে হামাসের দখল থেকে মুক্ত করাই ইসরায়েলের প্রকৃত লক্ষ্য- নেতানিয়াহু
আন্তর্জাতিক

গাজাকে হামাসের দখল থেকে মুক্ত করাই ইসরায়েলের প্রকৃত লক্ষ্য- নেতানিয়াহু

Share
Share

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা দখল করার পরিকল্পনা নেই বলে প্রকাশ্যে জানিয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) নিরাপত্তা মন্ত্রিসভার, গাজা সম্পূর্ণ দখলের অনুমোদনের পর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে নেতানিয়াহু এক্স পোস্টে বলেন, গাজাকে হামাসের দখল থেকে মুক্ত করাই ইসরায়েলের প্রকৃত লক্ষ্য।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নেতানিয়াহু গাজাকে সামরিকভাবে দখল নেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন। এর পরদিন নিরাপত্তা মন্ত্রিসভা এই পরিকল্পনার অনুমোদন দিলে আন্তর্জাতিক মহলে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয় । ইসরায়েলের বিরোধী দলগুলি ও হামাসের হাতে জিম্মি থাকা পরিবারগুলো এই সিদ্ধান্তর কঠোর সমালোচনা করে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই পদক্ষেপকে “ভুল” আখ্যা দিয়ে দ্রুত পুনর্বিবেচনার আহ্বান জানান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলের এই পরিকল্পনাকে ফিলিস্তিনিদের দুর্দশা আরও বাড়ানোর পথ হিসেবে উল্লেখ করেছেন। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, “গাজার মানুষ যুদ্ধ চায় না, হত্যাযজ্ঞ বা গণহত্যাও চায় না।”

জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক সতর্ক করে বলেন, গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনা মৃত্যুহার ও মানবিক বিপর্যয় বাড়াবে এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানি বলেন, দখলের পরিকল্পনা “ভুল” সিদ্ধান্ত।

প্রচণ্ড সমালোচনার মুখে নেতানিয়াহু পিছু হটেন। এক এক্স পোস্টে তিনি বলেন, “আমরা গাজা দখল করতে যাচ্ছি না, বরং উপত্যকাটিকে হামাসের হাত থেকে মুক্ত করতে যাচ্ছি। এই অঞ্চলের নিরস্ত্রীকরণ এবং শান্তিপূর্ণ বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা, আমাদের জিম্মিদের মুক্তি এবং ভবিষ্যতের হুমকি প্রতিরোধে সাহায্য করবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আলিয়া মাদ্রাসা এলাকায় আবারও সংঘর্ষের আশঙ্কা, পুলিশ মোতায়েন

রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েক দিন আগে সংঘর্ষের ঘটনার পর শনিবার (৮ আগস্ট) আবারও সংঘাতের...

ইমাম, মুয়াজ্জিনদের ভাতার আশ্বাসে টাকা আদায়, পদ হারালেন বিএনপির সভাপতি-সম্পাদক

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি...

Related Articles

কুরআনের আয়াত ‘প্রচার’ করায় মসজিদ বন্ধ করে দিল ফরাসি আদালত

ইসলামি উপাসনা ও ধর্মীয় স্বাধীনতার ওপর চাপ প্রয়োগের চলমান বিতর্কের মধ্যেই ফ্রান্সের...

সৌদি আরামকোর জিজান শোধনাগারে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লোহিত সাগর উপকূলীয় জিজান এলাকায় অবস্থিত বিশ্বের অন্যতম সর্ববৃহৎ...

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো দ্বিপাক্ষিক আলোচনা চলছে না এবং জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী...

মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার বিমান: ডোপ টেস্টে পাইলটের দেহে মিলল মাদকের উপস্থিতি

মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়ে আকস্মিক নিচে নেমে আসা একটি যাত্রীবাহী...