Home জাতীয় অপরাধ গাইবান্ধায় দ্বিতীয় স্ত্রীর গলা কে’টে হ’ত্যা, স্বামী পলাতক
অপরাধআইন-বিচারআঞ্চলিক

গাইবান্ধায় দ্বিতীয় স্ত্রীর গলা কে’টে হ’ত্যা, স্বামী পলাতক

Share
Share

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিউলী বেগম (২৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ফরিদ উদ্দীনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী শিউলী বেগমকে গলা কেটে হত্যা করে মরদেহ কলাবাগানে ফেলে পালিয়েছেন ফরিদ উদ্দীন নামে এক ব্যক্তি। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিউলী বেগম বোগদহ সদর কলোনি এলাকার বাসিন্দা ড্রাইভার শরীফ মিয়ার মেয়ে। বিয়ের পর থেকেই স্বামী ফরিদের নির্যাতনের শিকার হতেন বলে অভিযোগ করেছেন তার পরিবার।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় ফরিদ ও শিউলীর মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে ফরিদ ধারালো অস্ত্র দিয়ে শিউলীর গলা কেটে দেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে মরদেহ বাড়ির পাশের একটি কলাবাগানে ফেলে পালিয়ে যান তিনি।

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত ফরিদ উদ্দীনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

নিহত শিউলীর স্বজনরা অভিযোগ করেছেন, ফরিদ উদ্দীন দীর্ঘদিন ধরে শিউলীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছিলেন। তাদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে তিনি পালিয়ে গেছেন। দ্রুত তাকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশে পারিবারিক কলহ ও গৃহহিংসার ঘটনায় নারীর মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন বলছে, দাম্পত্য দ্বন্দ্ব থেকে শুরু করে যৌতুক ও সামাজিক বিরোধের কারণে প্রতিবছর অসংখ্য নারী প্রাণ হারাচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সমাজিক সচেতনতা, দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র বাড়ানো জরুরি। এলাকায় এ হত্যাকাণ্ডকে ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিরাজদিখানে কাশবনে ৪ বছরের শিশুর গলাকাটা লাশ, হাসপাতালে বাবার মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চার বছরের মেয়ে তোয়াবাকে নিয়ে রাতে নানার বাড়ি যাচ্ছিলেন গোলাপ হোসেন। পথে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাড়ি...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ঘোষণা ১১ দলীয় জোটের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং প্রধান নির্বাচনি এজেন্টের ওপর হামলার অভিযোগ তুলেছে ১১ দলীয় ঐক্যজোট।...

Related Articles

সন্ধ্যার পর বিনা কারণে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

কক্সবাজার শহরে সন্ধ্যার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া বিনা কারণে বাইরে ঘোরাফেরা...

উপহাসকে বুড়ো আঙুল দেখিয়ে ১৪ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি 

প্রতিবেশীদের টিটকারি আর উপহাসকে শক্তিতে রূপান্তর করে পড়াশোনায় এক অবিশ্বাস্য ও অনুকরণীয়...

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য...

তাহসিফের মৃত্যুতে বাবার মামলা, গ্রেপ্তার দেখানো হলো বন্ধু দীপকে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর...

;