Home শিক্ষা উচ্চ মাধ্যমিক খুলনা বিভাগের ২০ কলেজে কেউ পাস করেনি
উচ্চ মাধ্যমিকজাতীয়শিক্ষা

খুলনা বিভাগের ২০ কলেজে কেউ পাস করেনি

Share
Share

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় খুলনা বিভাগের ২০টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। এর মধ্যে খুলনার চারটি কলেজসহ যশোর, মেহেরপুর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন। তিনি জানান, শূন্য পাস করা কলেজগুলোর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, খুলনা জেলার ডুমুরিয়া মডেল মহিলা কলেজ, খুলনা হোম ইকোনমিক্স কলেজ, পাইকগাছার কপিলমুনি সহচারী বিদ্যা মন্দির এবং তেরখাদার আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজসহ ২০টি কলেজ থেকে এ বছর কেউ উত্তীর্ণ হয়নি।

উদাহরণস্বরূপ, ডুমুরিয়া মডেল মহিলা কলেজ ও খুলনা হোম ইকোনমিক্স কলেজ থেকে একজন করে, কপিলমুনি সহচারী বিদ্যা মন্দির থেকে পাঁচজন এবং আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে আটজন শিক্ষার্থী অংশ নিলেও সবাই অকৃতকার্য হন।

এছাড়া মেহেরপুরের বিএন কলেজ (১১ জন), মাগুরার বুজরুক শ্রীকুন্ডি কলেজ (৮ জন), রাউতড়া হৃদয়নাথ স্কুল অ্যান্ড কলেজ (৪ জন), মোহাম্মদপুরের কানাইনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ (৯ জন), বীরেন শিকদার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ (১১ জন), বাগেরহাটের শিংজর গোপালপুর কলেজ (১৮ জন), সাতক্ষীরার আখড়াখোলা আইডিয়াল কলেজ (৯ জন) ও সাতক্ষীরা কমার্স কলেজ (২ জন) থেকেও কেউ পাস করতে পারেননি।

এছাড়া কুষ্টিয়ার আলহাজ্ব আব্দুল গনি কলেজ (৪ জন), যশোরের বাঁকড়া হিজিরবাগ আইডিয়াল গার্লস কলেজ (৭ জন), চৌগাছার মারুয়া ইউসুফ খান স্কুল অ্যান্ড কলেজ (২৬ জন), অভয়নগরের শ্রীধারপুর ইউনিয়ন কলেজ, কেশবপুরের বুরুলী স্কুল অ্যান্ড কলেজ (১০ জন) এবং ঝিনাইদহের মুনুরিয়া স্কুল অ্যান্ড কলেজ (১৫ জন) থেকেও কেউ উত্তীর্ণ হতে পারেননি।

শিক্ষাবিদদের মতে, এসব কলেজে শিক্ষার মান, শিক্ষক সংকট এবং অনিয়মিত পাঠদানের কারণে এ ধরনের ফলাফল শিক্ষাব্যবস্থার জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ের হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ খাইয়ে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় ভুক্তভোগী...

সাজেকে দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে, আহত ৬

রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায় দুই ঘণ্টা গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা...

Related Articles

চুমু কাণ্ডের সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত...

ফটিকছড়িতে ঝোপ থেকে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক নিতে ১২৩ পরিবারের আবেদন

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশের ঝোপঝাড় থেকে উদ্ধার হওয়া সেই ফুটফুটে নবজাতক কন্যাশিশুটির...

ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: স্বামী আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীর রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় চরম...

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষায় বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ...

;