Home আঞ্চলিক স্বামীর সঙ্গে ঝগড়া করে শরীরে আগুন, অতঃপর…
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

স্বামীর সঙ্গে ঝগড়া করে শরীরে আগুন, অতঃপর…

Share
Share

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর কেরোসিন ঢেলে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মিতু আক্তার (২৫) নামে এক গৃহবধূ। এতে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নয়ারহাট উত্তর হাসা গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, অটোচালক রাকিব হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মিতুর। তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া লেগে থাকত।

আহত মিতু ও তার পরিবারের সদস্যরা জানান, শাশুড়িকে ঘিরেই বেশিরভাগ সময় ঝগড়ার সূত্রপাত হতো। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাকিব স্ত্রীকে মারধর করেন এবং রাগের মাথায় বলেন, “তুই মরে যা।”

বিকেলে রাকিব বাড়ি ফিরে আসার পর ক্ষোভে মিতু ঘরের ভেতর নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত আগুন নেভিয়ে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিসুর রহমান বলেন, “রোগীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান হোসেন ওরফে সুমন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবর জানালেন নেইমার

চোটের কারণে মাঠের বাইরে আছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। এর মধ্যেই ব্যক্তিগত জীবনে সুখবর দিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার ও তাঁর সঙ্গী...

Related Articles

মিথ্যা অপবাদের অভিযোগে সংবাদ সম্মেলন মাদ্রাসা সভাপতির

বিপ্লব ইসলাম, রাঙামাটি রাঙামাটির লংগদু উপজেলার পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির...

শেফস অ্যান্ড কুকস সিলেট ডিভিশনের সভাপতি আকরাম, সম্পাদক কোহেল

সিলেটের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় কর্মরত শেফদের সংগঠন ‘শেফস অ্যান্ড কুকস সিলেট...

সেনাসদস্যদের ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের

সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম...

যৌন হয়রানির অভিযোগ খুবির শিক্ষকের শাস্তি দাবি করে বিক্ষোভ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে ওঠা...