Home জাতীয় অপরাধ খুলনায় যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

খুলনায় যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

Share
Share

খুলনায় ইমরান মুন্সী (২৮) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের ২ নম্বর কাস্টমঘাট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইমরান মুন্সী খুলনা শহরের মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সীর ছেলে। তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে। তাদের মধ্যে একজন পিস্তল বের করে ইমরানের মাথায় ঠেকিয়ে গুলি চালায়।

গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. শফিকুল ইসলাম) ঘটনাটি নিশ্চিত করেছেন। থানার উপপরিদর্শক (এসআই আব্দুল হাই) বলেন, “নিহত ইমরান মুন্সী খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তাকে পলাশ গ্রুপের সদস্যরা প্রতিপক্ষ হিসেবে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।” তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পুলিশ লাইনসের দিকেই পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...