Home জাতীয় অপরাধ খুলনায় আদালত এলাকায় গুলি করে ও কুপিয়ে দুই ব্যক্তিকে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

খুলনায় আদালত এলাকায় গুলি করে ও কুপিয়ে দুই ব্যক্তিকে হত্যা

Share
Share

খুলনায় আদালত এলাকায় প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে দুই ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা সোয়া ১২টার দিকে জেলা জজ আদালতের সামনে এই ঘটনা ঘটে। নিহত দুজনই সোনাডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন। নিহতরা হলেন—খুলনা নগরের নতুন বাজার এলাকার ফজলে রাব্বি রাজন ও মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, জামিনে থাকা রাজন ও হাসিব রোববার ওই মামলায় হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করছিলেন। এ সময় চার থেকে পাঁচজন হামলাকারী হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর দুর্বৃত্তরা দুজনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার জানান, কিছুদিন আগে তার ভাইয়ের নামে অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতেই আদালতে এসেছিলেন তিনি। তবে কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়টি পরিবার নিশ্চিত করতে পারেনি। পুলিশ বলছে, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জীবিত কিশোরকে ‘মৃত’ দেখিয়ে মামলা : শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি

রাজধানীর কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জিহাদ (১১) নামে এক কিশোরকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের...

নগরবাসীকে কয়েস লোদীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

সিলেট মহানগরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল...

Related Articles

নাটোরে সড়ক দুর্ঘটনায় বিয়ের একদিন আগে প্রকৌশলী বরের অকাল মৃত্যু

বিয়ের সানাই বাজার কথা ছিল যে বাড়িতে, সেখানে এখন চলছে স্বজনদের বুকফাটা...

বুখাইনগর নদীর মান্টাদের ঈদ আনন্দ ক্ষণস্থায়ী ও কঠিন

বরিশালের বুখাইনগর নদী তীরে নৌকায় বসবাসকারী মান্টা সম্প্রদায়ের জন্য ঈদের আনন্দ খুব...

মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ছয় দফা দাবি ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যরাতে ছয় দফা দাবি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে...

ফেসবুক পোস্টে রাজারহাটে সংঘর্ষ আহত ছাত্রদল নেতা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে...