Home আন্তর্জাতিক কোরআন হাতে জোহরান মামদানির শপথ
আন্তর্জাতিক

কোরআন হাতে জোহরান মামদানির শপথ

Share
Share

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নিয়েছেন মার্কিন বামপন্থিদের আস্থার প্রতীক জোহরান মামদানি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরের কিছু সময় পর ম্যানহাটনের একটি ঐতিহাসিক সাবওয়ে স্টেশনে তিনি কোরআন হাতে দায়িত্ব গ্রহণ করেন।

শপথের আয়োজনে মামদানি তিনটি কোরআন ব্যবহার করেন। অনুষ্ঠানে তার হাতে দুটি কপি ছিল—একটি তার দাদার এবং অপরটি ১৮শ শতকের শেষভাগ বা ১৯শ শতকের শুরুতে তৈরি একটি পকেট কোরআন। এ পবিত্র কোরআনের ঐতিহাসিক কপিগুলো নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহ থেকে আনা হয়েছিল।

শপথের সময় জোহরান বলেন,“এটা সত্যিই আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও সৌভাগ্য।”

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল ও রাজনৈতিক মিত্র লেটিশিয়া জেমস শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। সাবওয়ে স্টেশনটি শহরের প্রাচীনতম স্টেশনগুলোর মধ্যে একটি, যা খিলান করা ছাদের জন্য বিশেষভাবে পরিচিত।

মামদানি ৩৪ বছর বয়সে মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি নিউইয়র্কের ইতিহাসে সবচেয়ে কম বয়সী, প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকায় জন্ম নেওয়া মেয়র হিসেবে শহরের রাজনৈতিক ইতিহাসে নতুন নজির স্থাপন করেছেন।

নির্বাচনি প্রচারে তিনি মূলত জীবনযাত্রার সহনীয় খরচ বা ‘অ্যাফোর্ডেবিলিটি’ বিষয়টিকে কেন্দ্র করে ভোটের আক্ষেপ উপস্থাপন করেন। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এই নেতা নগরীর মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, বিনামূল্যে শিশু দেখভাল, ফ্রি বাস সার্ভিস এবং প্রায় ১০ লাখ পরিবারের জন্য ভাড়া স্থগিত (রেন্ট ফ্রিজ) কার্যক্রমের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া তিনি সিটি করপোরেশনের পরিচালনায় পরীক্ষামূলক মুদি দোকান চালুর কথাও ঘোষণা করেছেন।

জোহরান মামদানি উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন, খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং শিক্ষাবিদ-লেখক মাহমুদ মামদানির সন্তান তিনি। সাত বছর বয়সে পরিবার নিয়ে নিউইয়র্কে আসেন। ৯/১১-র পর মুসলিম হিসেবে অস্বস্তিকর পরিস্থিতিতে বড় হওয়া মামদানি ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন।

মেয়র হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে জোহরান মামদানি নিউইয়র্কে রূপান্তরমূলক পরিবর্তনের অঙ্গীকার দিয়েছেন। তার লক্ষ্য শহরের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো সমাধান করে নাগরিকদের জীবনমান উন্নয়ন করা। সামাজিক ন্যায়পরায়ণতা, শহরের নাগরিকদের অধিকার ও নিরাপত্তা— এ তিনটি মূল ভিত্তির উপর নতুন মেয়রের দায়িত্বশীল পথচলা শুরু হলো।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

থাপ্পড়কাণ্ডে ক্ষোভ: জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ারের পদত্যাগপত্র

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁকে থাপ্পড় মারা ছাত্রী সাদিয়া সুলতানাকে সাময়িক বহিষ্কারের নামে প্রশাসন...

এক সপ্তাহে বজ্রপাতে ৭১ মৃত্যু, সতর্কবার্তা থাকলেও প্রাণহানি রোধ হয়নি

দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে বজ্রপাতে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর পরিচালক মমিনুল ইসলাম। রাজধানীর BRAC সেন্টারে...

Related Articles

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার দিয়ে বিজেপি সমর্থকদের হামলা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরপরই বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সহিংসতার...

বিমান বাংলাদেশের ট্যাক্স বৃদ্ধি: যুক্তরাজ্য রুটে ফিরতি টিকিটে গুনতে হবে অতিরিক্ত ২০৭ পাউন্ড

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যাতায়াতকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের ওপর বড় ধরনের আর্থিক...

‘কোনো শক্তি ইরানকে আত্মসমর্পণ করাতে পারবে না’: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি...

ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৮

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলীয় আন্দিশেহ শহরের ‘আরঘাভান শপিং সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...