Home জাতীয় অপরাধ কোরআন অবমাননা: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার অপূর্ব পাল
অপরাধআইন-বিচারজাতীয়

কোরআন অবমাননা: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার অপূর্ব পাল

Share
Share

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পবিত্র কোরআন অবমাননার অভিযোগে অপূর্ব পাল নামে এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানায়, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক সৈয়দ মানসুর হাশিমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপূর্ব পালকে পবিত্র কোরআন অবমাননার অবস্থায় প্রত্যক্ষদর্শীরা দেখতে পান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

উল্লেখ্য, অপূর্ব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি শৃঙ্খলা ভঙ্গ করায় বিভাগ থেকে সাময়িক বহিষ্কার ছিলেন। এবার তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের একজন শিক্ষক জানান, অপূর্ব পাল নামে ওই শিক্ষার্থী প্রথমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছিল। পরে সেখানে সে অনিয়মিত হয়ে পড়ে। এরপর অপূর্ব জার্নালিজম বিভাগে শিফট করে। এখানেও সে অনিয়মিত হয়ে পড়ে। তার মধ্যে নানা ধরনের বিকৃতি মানসিকতার লক্ষণ দেখা যায়। এজন্য তাকে সাময়িক বহিষ্কারও করা হয়েছিল।তার আচরণ স্বাভাবিক ছিল না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের রাডার সিস্টেমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’ দ্রুত কমে যাওয়ায় বড় ধরনের সামরিক চাপে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম...

Related Articles

গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার...

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুর এলাকায় কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব...

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালী পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মিসাইল হামলার আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম না...

নিহতের খবরে যে বার্তা দিলেন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে একজন যুবক...