Home NCP কোরআনের আয়াত উদ্ধৃত করে হাসনাতের পোস্ট, দিলেন যে বার্তা
NCPজাতীয়রাজনীতি

কোরআনের আয়াত উদ্ধৃত করে হাসনাতের পোস্ট, দিলেন যে বার্তা

Share
Share

কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থবহ বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রোববার (২৩ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বিনয়, নম্রতা এবং সাধারণ মানুষের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

পোস্টের শুরুতে তিনি সূরা লুকমানের ১৮ নম্বর আয়াতের অনুবাদ তুলে ধরেন— “তোমরা মানুষকে অবজ্ঞা করে কথা বলো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।”

এর পরের অংশে হাসনাত আবদুল্লাহ সাধারণ মানুষের প্রতি তার রাজনৈতিক অবস্থান ও অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি কৃষক, ভবঘুরে, শিক্ষিত-বেকার, আধাবেকার, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, রাজমিস্ত্রি
এবং প্রতিদিনের জীবনের সংগ্রামী মানুষের কথা উল্লেখ করে বলেন— যারা নিজেদের ভোট দিয়ে নেতা তৈরি করেন, অথচ নেতাদের কাছে অনেক সময়ই উপেক্ষিত থাকেন, এবার তাদের নিয়েই হবে তার ‘ব্যালট বিপ্লব’। তিনি লিখেছেন, “এবার তাদের নিয়েই হবে আমার ব্যালট বিপ্লব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ দিক।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আল-আকসা মসজিদে নামাজ বন্ধের সিদ্ধান্তে আরব লিগের তীব্র নিন্দা

পবিত্র রমজান মাসে মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ বন্ধ করে দেওয়ার ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা ও সমালোচনা করেছে আরব লিগ। সংস্থাটি বলেছে, পবিত্র এই...

ইসরায়েলে প্রথমবার ইরানের ‘ড্যান্সিং’ ক্ষেপণাস্ত্র হামলা, কতটা শক্তিশালী এই অস্ত্র?

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো অত্যাধুনিক সেজিল‑২ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে ইরান দাবি করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি...

Related Articles

ঈদে ঘরমুখী মানুষের চাপ : চন্দ্রায় তীব্র যানজট

ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের চাপ বাড়ায় গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় তীব্র...

ঈদ বোনাস না পাওয়া ৩১ শতাংশ কারখানায় উদ্বেগ বাড়ছে

সরকার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও দেশের ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের অন্তত ৩১ শতাংশ...

না ফেরার দেশে পাড়ি দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন...

যুক্তরাজ্যের সঙ্গে বৈঠকে পুলিশ সংস্কার ও রোহিঙ্গা সংকটে সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রিয়ার ভিয়েনা-তে অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...