Home Health কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে : ডা. আবু জাফর
Healthজাতীয়

কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে : ডা. আবু জাফর

Share
Share

দেশে এক সপ্তাহে এক কোটিরও বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। রোববার (১৯ অক্টোবর) সকালে মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

ডা. আবু জাফর বলেন, “সারাদেশে এখন পর্যন্ত প্রায় ২৭৫ শিশুর মধ্যে টিকা পরবর্তী মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া—যেমন জ্বর ও ব্যথা—দেখা গেছে। তবে এসব উপসর্গ খুবই স্বল্পস্থায়ী।”

তিনি জানান, চলমান এই মাসব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১২ অক্টোবর থেকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়। ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান চলবে। পরবর্তী সময়ে নিয়মিত টিকাদান কেন্দ্রে কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে। কর্মসূচিটি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ...

ইরান যুদ্ধ বন্ধে আলোচনার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া...

Related Articles

র‍্যাব বিলুপ্তির আহ্বান- প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করার আহ্বান...

গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার...

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুর এলাকায় কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব...

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালী পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মিসাইল হামলার আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম না...