Home আন্তর্জাতিক কৃষ্ণসাগরে চীনা কার্গো জাহাজে রুশ ড্রোন হামলার দাবি ইউক্রেনের
আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে চীনা কার্গো জাহাজে রুশ ড্রোন হামলার দাবি ইউক্রেনের

Share
Share

ইউক্রেনের ওডেসা বন্দরের অদূরে কৃষ্ণসাগরে চীনের একটি পণ্যবাহী কার্গো জাহাজে রাশিয়ার সামরিক বাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় নৌবাহিনী।

সোমবার ইউক্রেনের নৌবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবির সূত্র ধরে এ তথ্য জানানো হয়। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, চীনা মালিকানাধীন ওই কার্গো জাহাজটি ওডেসা বন্দর থেকে কিছুটা দূরে কৃষ্ণসাগরে অবস্থান করার সময় একটি রুশ ড্রোন সরাসরি সেটিতে আঘাত হানে।

ড্রোনের আঘাতে জাহাজটিতে তাৎক্ষণিক আগুন ধরে যায় এবং এর একটি অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে ইউক্রেন। তবে হামলার সময় জাহাজটিতে কতজন নাবিক ছিলেন কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

ইউক্রেনীয় নৌবাহিনী হামলার পর জাহাজটির ক্ষতিগ্রস্ত অংশের একটি ছবি প্রকাশ করে। ছবিতে কার্গো জাহাজের গায়ে আগুন ও ধোঁয়ার চিহ্ন দেখা যায়। ইউক্রেনের দাবি, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে রাশিয়া কৃষ্ণসাগর অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। চীনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কৃষ্ণসাগর আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। বিশেষ করে ওডেসা বন্দর ঘিরে একাধিকবার হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...

Related Articles

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

নাইজেরিয়ায় বাড়ির সামনে গুলি করে হত্যা ইসলামি বক্তা মাসুসুকাকে

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে বিতর্কিত ইসলামি...

মুসলিমদের ছাড়া ইসরায়েলে কোন দলই সরকার গঠন করতে পারছে না

ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের অভূতপূর্ব ও রেকর্ড ভোটাধিকার প্রয়োগের ফলে দেশটির সামগ্রিক...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

;