Home আঞ্চলিক কুষ্টিয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় দুই নারী শ্রমিক নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কুষ্টিয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় দুই নারী শ্রমিক নিহত

Share
Share

কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় দুই নারী শ্রমিক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলার নোয়াপাড়া ব্র্যাক অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন: লতিফা বেগম (৬৫) – যোগিপোল এলাকার নান্নু শেখের স্ত্রী, অপরজন হলেন বিউটি বেগম (৪০) – পশ্চিম চুনিয়াপাড়া এলাকার সাবু মিয়ার স্ত্রী । আহতরা বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা প্রতিদিনের মতো এইচ অ্যান্ড এস গ্লাস ফ্যাক্টরিতে কাজের জন্য ব্যাটারিচালিত ভ্যানযোগে নওপাড়া থেকে ফ্যাক্টরির দিকে যাচ্ছিলেন। সে সময় মিরপুর থেকে কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে ভ্যানের পেছনে ধাক্কা মারে।
ধাক্কায় ভ্যানের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন, যেখানে দু’জন মারা যান।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যায়। মিরপুর থানার ওসি মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন:“নওপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জন যাত্রী নিহত হয়েছে। বেপরোয়া মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈদের দিন সিলেট আসছেন জামায়াত আমীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের সফরে সিলেটে আসছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমীর ডা. শফিকুর রহমান এমপি। সংশ্লিষ্ট...

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, দুঃখ প্রকাশ ইসরায়েলের

দক্ষিণ লেবাননে জাতিসংঘের একটি শান্তিরক্ষা ঘাঁটিতে গোলাবর্ষণের ঘটনায় দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনায় তিনজন ঘানার শান্তিরক্ষী আহত...

Related Articles

জীবিত কিশোরকে ‘মৃত’ দেখিয়ে মামলা : শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি

রাজধানীর কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জিহাদ (১১) নামে এক কিশোরকে হত্যার...

নগরবাসীকে কয়েস লোদীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

সিলেট মহানগরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট...

আর্তমানবতার সেবায় বিএনপি সবসময় পাশে আছে: কয়েস লোদী

সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠন সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে...

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন

সারাদেশে যখন রমজানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, তখন ধর্মীয় ঐতিহ্যের ধারাবাহিকতায় চাঁদপুর...