Home জাতীয় অপরাধ কুমিল্লায় বিজিবির অভিযানে ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও চোরাচালানি মোবাইল জব্দ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কুমিল্লায় বিজিবির অভিযানে ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও চোরাচালানি মোবাইল জব্দ

Share
Share

মো ইয়াসিন সরকার কুমিল্লা জেলা প্রতিনিধি


কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) রাত আনুমানিক ২টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের অধীন বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোস্টের একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।

জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে অথবা প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।

সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায় ২৫ কোটি ডলার) সুবিশাল সম্পদ জব্দের ধারাবাহিকতায় এবার লন্ডনের হাইকোর্টে সাবেক...

গত ১৭ বছরে মতপ্রকাশের স্বাধীনতা ছিল একক ব্যক্তির ও দলের : রুহুল কবির রিজভী

গত ১৭ বছরে দেশে অসংখ্য সংবাদপত্র ও টেলিভিশনের অস্তিত্ব থাকলেও স্বাধীন মতপ্রকাশের সুযোগ কেবল একজন ব্যক্তি ও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত...

Related Articles

প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, সম্পর্ক ভাঙতেই ফেরত চেয়ে মামলা

প্রেমিকার জন্য প্রায় ৪ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৯২৭ টাকা খরচ...

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী...

মুরাদনগরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ...

বাংলাদেশে বিদেশি গোয়েন্দা তৎপরতা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন এক ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক...