Home আঞ্চলিক কালুরঘাটে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কালুরঘাটে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট

Share
Share

চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প নগরীতে একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এশিয়ান গ্রুপের মালিকানাধীন গোডাউনে হঠাৎ আগুন দেখা দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকার কড়াইল বস্তির আগুনের খবর এখনও তাজা থাকায় কালুরঘাটে নতুন অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের মধ্যে বাড়তি উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আগুন লাগার খবর পাওয়ার পরপরই কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। দমকলকর্মীরা জানান, আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের হামলায় পিছু হটলো মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

ইসরায়েলি বিমান হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক ও নীতি-নির্ধারক নিহতের ২৪ ঘণ্টা পার হতে না হতেই মার্কিন নৌবহরে পাল্টা আঘাত হানার দাবি করেছে...

কোলাহল থেমে মৃত শহরে পরিণত হয়েছে তেহরান

ইরানের রাজধানী তেহরান—যে শহর একসময় ছিল ইতিহাস, সংস্কৃতি ও প্রাণচাঞ্চল্যের প্রতীক—আজ তা পরিণত হয়েছে ভয়, নিস্তব্ধতা ও অনিশ্চয়তার এক ‘মৃত নগরীতে। ইরান ও...

Related Articles

ঈদের দিনে ঢাকাসহ দেশে বৃষ্টির আভাস দিল আবহাওয়া

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে...

জিহাদ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১২৪ জন অব্যাহতি

পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জিহাদ (১১) নামে এক...

জীবিত কিশোরকে ‘মৃত’ দেখিয়ে মামলা : শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি

রাজধানীর কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জিহাদ (১১) নামে এক কিশোরকে হত্যার...

নগরবাসীকে কয়েস লোদীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

সিলেট মহানগরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট...