Home আন্তর্জাতিক কানাডা বিমানবন্দরে যে কারণে তিন বাংলাদেশি আটক
আন্তর্জাতিক

কানাডা বিমানবন্দরে যে কারণে তিন বাংলাদেশি আটক

Share
Share

কানাডার টরেন্টোর পিয়ারসন বিমানবন্দরে মাংস, দুগ্ধজাত পণ্য ও শাকসবজি নিয়ে বাংলাদেশ থেকে যাওয়া তিনজন আটক হয়েছেন। না জানিয়ে এসব পণ্য নিয়ে আসায় তাদের ১ হাজার ৩০০ ডলার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় দেড় লাখ টাকার সমান।

সংবাদমাধ্যম টরেন্টো সান বৃহস্পতিবার (১৪ মে) জানিয়েছে, তিনটি গোয়েন্দা কুকুর ওই ব্যক্তিদের থেকে এসব পণ্য খুঁজে বের করে। সব মিলিয়ে তাদের কাছে ৪৫ কেজি ওজনের এসব পণ্য ছিল।

কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ) সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক পোস্টে জানিয়েছে, ধারলা, ওলগা এবং থিও নামে এ তিনটি কুকুর পণ্যগুলো খুঁজে বের করে। তবে কবে ওই তিনজনকে আটক করা হয়েছিল সেটি স্পষ্ট না করে সিবিএসএ শুধু বলেছে, এ মাসে বাংলাদেশ থেকে যাওয়া একটি ফ্লাইট থেকে তিন পর্যটকের ব্যাগ থেকে এসব পণ্য জব্দ করা হয়।

তারা একটি ছবিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, পণ্যগুলো টেবিলে সাজানো। আর যেসব কুকুর এগুলো খুঁজে বের করেছে। তারা সেগুলোর পাশে বসে আছে।

সংবাদমাধ্যম টরেন্টো সান জানিয়েছে, যারাই কানাডায় প্রবেশ করবেন নাগরিক, প্রবাসী বা পর্যটক, তাদের সবাইকে সাথে নেওয়া খাবারের ব্যাপারে জানাতে হবে।যারমধ্যে রয়েছে কাঁচা বা রান্না করা মাংস, দুধ, চর্বি, মাখন, ডিম, মাছ, পশুর চামড়া এবং সামুদ্রিক মাছ।

সূত্র: টরেন্টো সান

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় তিন বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে ইভান...

নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৬৪ বছরের নারী উদ্ধার

নেপালে বন্যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে ৬৪ বছর বয়সী এক নারীকে ১০ দিন পর জীবিত উদ্ধার...

Related Articles

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস: ১০ দিন আটকে থাকার পর ২ জন জীবিত উদ্ধার

ভয়াবহ বন্যা ও প্রাণঘাতী ভূমিধসে বিধ্বস্ত নেপালে দুর্যোগের ১০ম দিনে এসে এক...

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণের মৃত্যু

ইতালিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৯) নামে এক প্রবাসী বাংলাদেশি...

ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে সরকারি সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে বিরোধী দল...

নদী বাঁচানোর একলা লড়াইয়ে পরিবেশ বদলে দিলেন ভারতীয় তরুণ: স্বীকৃতিস্বরূপ মিলল স্বপ্নের আন্তর্জাতিক চাকরি

দূষণ ও বর্জ্যে জর্জরিত একটি নদীকে পুনর্জীবিত করার একক উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক...