Home জাতীয় অপরাধ কলাপাড়ায় দেশি মদসহ আটক ৪
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কলাপাড়ায় দেশি মদসহ আটক ৪

Share
Share

পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ এবং মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। অভিযানে অবৈধ মদ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে কলাপাড়া আর্মি ক্যাম্পের অধীনে পরিচালিত এ অভিযানে উপজেলার দুটি ভিন্ন স্থানে একযোগে তল্লাশি চালানো হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তল্লাশির সময় প্রায় ৬০ লিটার প্রস্তুত দেশি মদ উদ্ধার করা হয়। এর আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে প্রায় ১ হাজার ৯০০ লিটার কাঁচা ও অপরিশোধিত দেশি মদের উপকরণও জব্দ করা হয়, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।

যৌথ বাহিনীর সদস্যরা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজনদের অবস্থান নিশ্চিত করার পর দ্রুত সমন্বিত তৎপরতার মাধ্যমে মদ প্রস্তুত ও সংরক্ষণের স্থানগুলোতে তল্লাশি চালানো হয়। ঘটনাস্থলে মদের ড্রাম, সংরক্ষণ পাত্র ও অন্যান্য উপকরণ পাওয়া যায় বলে জানা গেছে।

আটক ব্যক্তিদের নাম হল: উলান (২৮), মোমিইয়া (৩৪), চৌমাংসিং (৪৯) ও চৌসিক (৩২) । অভিযান শেষে রাত প্রায় ৪টার দিকে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মদ ও কাঁচামালসহ চারজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিনভর পরিবারের সঙ্গে কেনাকাটা, গভীর রাতে মাকে বার্তা: অতঃপর…

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় প্রকাশ্যে এসেছে তার নিখোঁজ...

মদনে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১১ নভেম্বর

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। এ মামলায় আগামী ১১ নভেম্বর রায় ঘোষণার দিন...

Related Articles

শাহজালালে ইমিগ্রেশন সিন্ডিকেট: কোড বললেই ছাড়, আটকে যাচ্ছেন প্রকৃত পর্যটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রকৃত ও সাধারণ পর্যটকদের নানা অজুহাতে আটকে...

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য...

শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের চাকরি যাবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং...

তাহসিফের মৃত্যুতে বাবার মামলা, গ্রেপ্তার দেখানো হলো বন্ধু দীপকে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর...

;