Home আন্তর্জাতিক কঠোর নিরাপত্তায় আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশ, উত্তেজনা চরমে
আন্তর্জাতিক

কঠোর নিরাপত্তায় আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশ, উত্তেজনা চরমে

Share
Share

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে কঠোর নিরাপত্তার মধ্যেই প্রায় দুই শতাধিক ইসরায়েলি জোরপূর্বক প্রবেশ করেছে । ইসরায়েলি পুলিশের সহায়তায় তারা পবিত্র স্থানটিতে অনধিকার প্রবেশ করে এবং ডোম অব দ্য রক এলাকার কাছে তালমুদিক আচার পালন করে। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।

জেরুজালেম প্রাদেশিক প্রশাসনের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকাল ও বিকেলে দুই দফায় মোট ১৮২ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী আল-আকসা চত্বরে ঢুকে ধর্মীয় রীতি পালন করে। একই দিনে ৭৭৮ জন বিদেশি পর্যটকও মসজিদ এলাকায় প্রবেশ করেন।

সরকারি পরিসংখ্যান বলছে, শুধু গত নভেম্বর মাসেই ৪,২৮৬ জন বসতি স্থাপনকারী এবং ১৫ হাজারের বেশি বিদেশি পর্যটক আল-আকসা মসজিদ এলাকায় প্রবেশ করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, এসব অনুপ্রবেশ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। তাদের অভিযোগ—ইসরায়েল ধাপে ধাপে আল-আকসা চত্বরকে সময়ভিত্তিক ও স্থানভিত্তিকভাবে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে।

ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষ জানায়, আল-আকসা মসজিদের ১৪৪ দুনুমজুড়ে বিস্তৃত পুরো এলাকা মুসলমানদের ধর্মীয় ইবাদতের স্থান, যার মর্যাদা ও ঐতিহাসিক স্বকীয়তা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

বিশ্ব মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর থেকেই ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের কেন্টে আরও ছয়জনের মেনিনজাইটিস শনাক্ত, আক্রান্ত বেড়ে ২৭

যুক্তরাজ্যের কেন্ট অঞ্চলে মেনিনজাইটিস রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। নতুন করে আরও ছয়জনের দেহে মেনিনজাইটিস শনাক্ত হওয়ার পর নিশ্চিত ও সন্দেহভাজন রোগীর মোট...

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনায় পারিবারিক প্রতিহিংসার এক নৃশংস বহিঃপ্রকাশ ঘটেছে। ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত।...

Related Articles

এবার ইসরায়েলি যুদ্ধবিমানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা এক ভয়াবহ...

মৃত্যুর সংবাদের মাঝেই মোজতবা খামেনির ‘রহস্যময়’ ঈদ বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচিত মোজতবা খামেনিকে ঘিরে...

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী...

‘আমি কোনো যুদ্ধবিরতি চাই না’: ইরান ইস্যুতে ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরান-কেন্দ্রিক সংঘাতময় পরিস্থিতিতে কোনো ধরনের নমনীয়তা বা সমঝোতার পথে হাঁটতে নারাজ...