Home আন্তর্জাতিক মিয়ানমারের হাসপাতালে বিমান হামলা: নিহত কমপক্ষে ৩১
আন্তর্জাতিক

মিয়ানমারের হাসপাতালে বিমান হামলা: নিহত কমপক্ষে ৩১

Share
Share

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে সামরিক জান্তার বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এমরাউক-উ জেলার হাসপাতালে এ নৃশংস হামলা চালানো হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী ও প্রত্যক্ষদর্শীর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

এমরাউক-উ হাসপাতালের স্বাস্থ্যকর্মী ওয়াই হুন অং এএফপিকে জানান, বিস্ফোরণের পর হাসপাতালজুড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। তিনি বলেন,“এখানকার অবস্থা খুবই ভয়াবহ। এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ এবং ৬৮ জন আহত রোগীকে উদ্ধার করেছি। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

তিনি আরও জানান, রাতভর উদ্ধার তৎপরতা চালানো হয় এবং এখনও উদ্ধার কাজ চলছে। প্রথম রাতে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।ঘটনার বিষয়ে জান্তার মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

মিয়ানমারের অন্যতম প্রধান জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক সংগঠন আরাকান আর্মি (এএ) এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করেছে। গত কয়েক মাস ধরে তারা রাখাইনের বেশিরভাগ এলাকা দখলে রেখেছে এবং জান্তা বাহিনীকে অনেক জায়গা থেকে হটিয়ে দিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে রাখাইন প্রদেশে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘাত শুরু হয়। দেড় বছরের লড়াইয়ে আরাকান আর্মি প্রদেশজুড়ে শক্ত অবস্থান তৈরি করেছে, যা সামরিক সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এরই মধ্যে জান্তা সরকার ডিসেম্বরের ২৮ তারিখে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। তবে আরাকান আর্মিসহ জান্তাবিরোধী বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী নির্বাচন বয়কটের ডাক দিয়েছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে সংঘাত আরও বাড়তে পারে এবং সাধারণ মানুষের মানবিক বিপর্যয় আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বৃষ্টি উপেক্ষা করে ঢাকার মঞ্চ মাতালেন আতিফ আসলাম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার মঞ্চে পারফর্ম করলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত ‘মেইন স্টেজ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাস, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

  ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা ‘চাক দে ইন্ডিয়া’ গান গেয়ে আনন্দ-উল্লাস...

Related Articles

কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি সামরিক পণ্যবাহী জাহাজে হামলার দাবি রাশিয়ার

  কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি সামরিক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার...

উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্র ও এরবিলে ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান স্থগিতের খবরের মধ্যেই উত্তর ইরাকের কুর্দি-নিয়ন্ত্রিত অঞ্চলে ভয়াবহ ড্রোন...

ভারতে ভাঙা হাড়ের চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রে অস্ত্রোপচার, হাসপাতালে নারীর মৃত্যু

ভারতে চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ গাফিলতি ও বাণিজ্যিকীকরণের এক চরম দৃষ্টান্ত সামনে এসেছে।...

মোজতবা খামেনি পারমাণবিক অস্ত্র তৈরিতে বাবার চেয়েও বেশি আগ্রহী: মার্কিন গোয়েন্দা সংস্থা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী...