Home জাতীয় অপরাধ কক্সবাজারে যুবদলের দুই নেতাকে গুলি
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কক্সবাজারে যুবদলের দুই নেতাকে গুলি

Share
Share

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবদলের দুই নেতা গুরুতর আহত হয়েছেন।

এ হামলায় ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম (৪০) এবং একই ওয়ার্ড যুবদলের সদস্য ওমর ফারুক (৩৫) গুলিবিদ্ধ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বাস টার্মিনালের পাশেই হঠাৎ করে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ দুইজন মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।

হামলায় আহত সাইফুল ইসলাম লারপাড়া এলাকার বাসিন্দা এবং যুবদলের স্থানীয় পর্যায়ের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। অপর আহত ওমর ফারুক একই এলাকার বাসিন্দা ও যুবদলের সদস্য। উভয়ের শরীরের গুরুত্বপূর্ণ স্থানে গুলি লাগায় তাদের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন ঘটনা নিশ্চিত করে বলেন, “এটি পরিকল্পিত হামলা হতে পারে। আমরা ইতোমধ্যে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করেছি। কারা জড়িত, কেন হামলাটি চালানো হয়েছে—এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। শীঘ্রই দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, হামলার পর পুলিশ আশপাশে তল্লাশি চালিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফিফার নয়, আইএফএফএইচএসের চোখে বিশ্বকাপের সেরা মেসি

২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেও ফিফার গোল্ডেন বল জেতা হয়নি লিওনেল মেসির। তবে এবার নিজের নৈপুণ্যের স্বীকৃতি পেয়েছেন আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও...

‘তরুণদের ওপর অত্যাচার দেখে রক্ত ফুটছে’: নাসিরুদ্দিন শাহ

দিল্লির ঐতিহাসিক জন্তর মন্তরে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন ও হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ...

Related Articles

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: সাহাবুদ্দিন চুপ্পুসহ অন্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার জালিয়াতির ঘটনায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো....

এলএনজি টার্মিনালে ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক

  দেশের দুটি ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি...

পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

  বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে...

পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন না ড. ইউনূস, জানালেন শফিকুল আলম

  সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক...