Home জাতীয় কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয়সাম্প্রতিক

কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Share
Share

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তিনি সরাসরি বহুল প্রতিক্ষীত এই মেগা প্রকল্প এলাকায় পৌঁছান।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানী ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারযোগে মহেশখালীর উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। একই সাথে পুরো এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সফর সংক্রান্ত তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী মহেশখালীতে অবস্থানকালে মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সার্বিক কার্যক্রম সরেজমিনে নিবিড়ভাবে পরিদর্শন করবেন। এসব মেগা প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রীর এই সফরে মানবিক সহায়তার বিষয়টিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মহেশখালীর সরকারি কর্মসূচি সমাপ্তির পর তিনি সাম্প্রতিক বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারী অঞ্চলে সফর করবেন। সেখানে প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি হারানো পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে নির্মিত নতুন ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন তিনি।

প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সকালে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর পরিদর্শনের পর দুপুর ১২টা ৩০ মিনিটে মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর দুপুর ২টায় ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

সফরসূচির পরবর্তী অংশে বিকেল ৩টা ১৫ মিনিটে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে হাটহাজারী ডাকবাংলোয় সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষে বিকেল ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অপর একটি পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বিকেলে হাটহাজারীর সরকারি কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের একটি অভিজাত হোটেল মিলনায়তনে আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। জানা গেছে, ঢাকা থেকে মহেশখালী পর্যন্ত তিনি হেলিকপ্টারে যাতায়াত করলেও ফটিকছড়ি থেকে সড়কপথে চট্টগ্রামে পৌঁছাবেন। দিনের সকল সফর কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করে রাত ৯টা ৩০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে পুনরায় ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুনামগঞ্জে আ.লীগ নেতা বেনজির আহমেদ মানিক গ্রেপ্তার

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ড, বিক্ষোভ মিছিল ও অপরাধ সংঘটনের চেষ্টার...

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান মিলছে না। গত রোববার সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে বাড়ি থেকে...

Related Articles

ভেরিফিকেশনের নামে এক হাজার তরুণের স্বপ্ন ধূলিসাৎ: নাহিদ ইসলাম

  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত...

জাতিসংঘে ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ডের মতো বিভিন্ন সামাজিক...

নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে হেনস্তা

  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রাথমিক...

শনিবার খোলা থাকবে ব্যাংক

  ২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী...

;