Home জাতীয় এসএসসির ফল প্রকাশ কবে, যা জানালেন কর্মকর্তারা
জাতীয়

এসএসসির ফল প্রকাশ কবে, যা জানালেন কর্মকর্তারা

Share
Share

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল আগামী সোমবার (২০ জুলাই) প্রকাশের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ২০ জুলাই ফল প্রকাশের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফলাফল প্রস্তুতের কাজ চলছে। তাঁদের ভাষ্য, ২০ জুলাই বা এর কাছাকাছি সময়ে ফল প্রকাশের লক্ষ্য নিয়েই কাজ এগোচ্ছে। তবে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হওয়ার বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একাধিকবার জানিয়েছেন, আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

এদিকে, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতির কাজও চলছে। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্যভিত্তিক সংঘাত ছয় মাস পেরিয়ে নতুন মোড় নিয়েছে। প্রায় এক মাসের বিরতির পর চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে ফের সরাসরি...

কুয়েটে ছাত্রদলের স্লোগান, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের পক্ষে কঠোর হুইপ বকুল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমনকে কেন্দ্র করে ছাত্রদল সমর্থিত একদল...

Related Articles

পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার

স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন...

সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত, এ-বি-সি শ্রেণির বাসা সরাসরি দেবে না আবাসন পরিদপ্তর

সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে...

দুদকের অভিযোগ প্রত্যাখ্যান, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য না বদলালে মানহানির মামলা: আসিফ মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন...

কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের কারিগরি-বৃত্তিমূলক প্রশিক্ষণ দেবে সরকার: প্রধানমন্ত্রী

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কারিগরি ও...