Home জাতীয় ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয়

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Share
Share

পুনরায় কোনো গণঅভ্যুত্থান ঘটলে সংস্কারের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনী কারচুপির অভিযোগে বর্তমান নির্বাচন কমিশনেরও বিচার করা হবে।

‎সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে। প্রধানমন্ত্রীর সুনজরে বর্তমান কমিশন টিকে আছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ না হয়, তবে তারা কঠোর আন্দোলনে নামবেন। অনিয়ম হলে এই কমিশনকেও জবাবদিহিতার আওতায় আনা হবে।

জাতীয় নির্বাচনের সময় নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে পাটওয়ারী বলেন, ‘যখন আফরোজা আব্বাস বিভাগীয় কমিশনের সামনে ৫ থেকে ৬ হাজার লোক নিয়েছিলো, আমি ডাক দিলে সেখানে ৫০ হাজার থেকে ১ লাখ লোক আসতো। এতে সেখানে একটা রক্তাক্ত মারামারি হতো, অনেকগুলো লাশ পড়তো।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু একটা কারণে সরে আসছি, যদি ওই হাসপাতালে গিয়ে কোনো বাবার ছেলে মারা যেতো, আমি তাকে কোনো জবাব দিতে পারতাম না। ইনশাআল্লাহ এটা কিন্তু বাংলাদেশে বিচার হবে, নির্বাচনে যারা এই নির্বাচন কমিশনে নেতৃত্ব দিয়েছেন, তাদের বিচার আমরা ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে করবো।’

এনসিপির প্রধান সংগঠক বলেন, ‘নির্বাচনের দিন ডিজিএফআই, এনএসআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কীভাবে ডিসি অফিসে নগ্নভাবে একটা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করতে পারে, সেটা এ বাংলাদেশ দেখেছে।’

ইত্তেফাক/এসএইচ
Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার অধিকার থাকবে—এমন বিধান রেখে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল,...

নিউজিল্যান্ড থেকে উড্ডয়নের পরপরই কোয়ান্টাস বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

ব্রাজিলের সাও পাওলোতে উড্ডয়নের পর ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় জরুরি অবতরণ করেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে...

Related Articles

নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অস্ত্রোপচার : হাসপাতালে মর্মান্তিক মৃত্যু

নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার স্বপ্নে জেন্ডার পরিবর্তন চিকিৎসার প্রথম ধাপ হিসেবে...

যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলায় বাহারুল মল্লিক (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা ও রক্তাক্ত...

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের তীব্র সামরিক সংঘাত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ...

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য...