সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ডোনাল্ড লু পাকিস্তানের রাষ্ট্রদূতের কাছে বলেছিলেন ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে ইমরান খান নিরপেক্ষ অবস্থান নেওয়ায় যুক্তরাষ্ট্র খুশি হতে পারেনি।
ইমরানকে ক্ষমতাচ্যুত করতে পাকিস্তানি রাষ্ট্রদূত এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালেয়ের কর্মকর্তাদের সেই বৈঠক নিয়ে গত দেড় বছর ধরে পাকিস্তানে বিভিন্ন বিতর্ক, চিন্তা ও জল্পনা-কল্পনা দেখা গেছে। পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন পররাষ্ট্র কর্মকর্তাদের বৈঠকের এক মাস পরই অনাস্থা ভোট ক্ষমতা হারান ইমরান। এই ঘটনার পর, এ বছরের ৫ আগস্ট ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড ও পরবর্তীতে পাঁচ বছর রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, ফাঁস হওয়া নথির বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এবং পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালও কোনো মন্তব্য করেননি। অপরদিকে মার্কিন পররাষ্ট্র দফতর প্রকাশিত নথির সত্যতা সম্পর্কে মন্তব্য করেনি। তারা বলেছে, নথির বিষয়বস্তুতে এরকম কোনো কিছু ছিল না, যা দেখে মনে হতে পারে পাকিস্তানের ক্ষমতায় কে আসবে তাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকতে পারে।
সূত্র : দ্য ইন্টারসেপ্ট
Leave a comment