Home জাতীয় অপরাধ ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: সাহাবুদ্দিন চুপ্পুসহ অন্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
অপরাধজাতীয়

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: সাহাবুদ্দিন চুপ্পুসহ অন্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

Share
Share

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার জালিয়াতির ঘটনায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু) ও জেএমসি বিল্ডার্সের সংশ্লিষ্টতা রয়েছে বলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি অনুসন্ধান ও তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

শনিবার হাইকোর্ট-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আমার দেশ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে বিএফআইইউ তাদের অনুসন্ধান প্রতিবেদন দাখিল করে। পরে আদালত ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেন।

বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়, জেএমসি বিল্ডার্সের অন্যতম মালিক ও প্রতিনিধি হিসেবে মো. সাহাবুদ্দিন (চুপ্পু) ইসলামী ব্যাংকের শেয়ার কেনার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ওই শেয়ার কেনার অর্থ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এসেছে বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবেই সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালক এবং পরে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এ সময় ব্যাংক থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালে ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগে করা একটি মামলার তদন্তের নির্দেশ দেয় ঢাকার একটি আদালত। সেই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় দুদককে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায় ২৫ কোটি ডলার) সুবিশাল সম্পদ জব্দের ধারাবাহিকতায় এবার লন্ডনের হাইকোর্টে সাবেক...

গত ১৭ বছরে মতপ্রকাশের স্বাধীনতা ছিল একক ব্যক্তির ও দলের : রুহুল কবির রিজভী

গত ১৭ বছরে দেশে অসংখ্য সংবাদপত্র ও টেলিভিশনের অস্তিত্ব থাকলেও স্বাধীন মতপ্রকাশের সুযোগ কেবল একজন ব্যক্তি ও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত...

Related Articles

প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, সম্পর্ক ভাঙতেই ফেরত চেয়ে মামলা

প্রেমিকার জন্য প্রায় ৪ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৯২৭ টাকা খরচ...

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী...

মুরাদনগরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ...

বাংলাদেশে বিদেশি গোয়েন্দা তৎপরতা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন এক ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক...