Home আন্তর্জাতিক ইসরায়েলে অস্ত্র পরিবহনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করল সৌদি শিপিং কোম্পানি ‘বাহরি’
আন্তর্জাতিক

ইসরায়েলে অস্ত্র পরিবহনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করল সৌদি শিপিং কোম্পানি ‘বাহরি’

Share
Share

সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি ‘বাহরি’ ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। সোমবার (১১ আগস্ট) কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাহরি জানিয়েছে, অভিযোগগুলো “সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য”।

ইতালির গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের জবাবে এই বিবৃতি দেওয়া হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ৮ আগস্ট ইতালির জেনোয়া বন্দরে ভেড়ানো ‘বাহরি ইয়ানবু’ নামের একটি সৌদি জাহাজ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে ইসরায়েলের উদ্দেশে অস্ত্র ও গোলাবারুদ বহন করছিল।

প্রতিবেদন অনুযায়ী, জেনোয়া বন্দরে জাহাজটি ভেড়ানোর পর স্থানীয় বন্দরকর্মীরা জানতে পারেন যে জাহাজটিতে আগে থেকেই অস্ত্র মজুত রয়েছে। এই অস্ত্র ইসরায়েলে পাঠানোর অভিযোগ ওঠে। পরে প্রায় ৪০ জন বন্দরকর্মী জাহাজটিতে প্রবেশ করে পরিদর্শন চালান এবং সেখানে ইসরায়েলের জন্য আনা অস্ত্রের সন্ধান পান বলে দাবি করা হয়।

তবে ‘বাহরি’ এই অভিযোগ একেবারেই নাকচ করে দিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, তারা ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের স্থায়ী রাজনৈতিক অবস্থান অনুসরণ করে এবং সব ধরনের সামুদ্রিক পরিবহন কার্যক্রম স্থানীয় ও আন্তর্জাতিক আইন মেনে পরিচালনা করে।

বাহরি তাদের বিবৃতিতে বলেছে, “আমরা কখনো ইসরায়েলে কোনো পণ্য বা চালান পরিবহন করিনি এবং কোনোভাবেই এ ধরনের কার্যক্রমে যুক্ত হইনি।”

তারা আরও উল্লেখ করে, কোম্পানির সব কার্যক্রম “কঠোর নজরদারি ও স্পষ্ট পর্যালোচনা প্রক্রিয়ার অধীনে পরিচালিত হয়” । প্রতিষ্ঠানটি সতর্ক করে জানিয়েছে, তাদের নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এমন যেকোনো অভিযোগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাতারে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে বলে কাতারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি...

এফবিআইয়ের সতর্কবার্তা: ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সম্ভাব্য ড্রোন হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, সংস্থাটির একটি স্মারকলিপিতে...

Related Articles

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ হুঁশিয়ারি দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে...

বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা, মার্কিনীদের তথ্য দিলে লাখ ডলার পুরস্কারের ঘোষণা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যাতে দূতাবাসের...

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর...